সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ২০১০ কমনওয়েলথ গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন গীতা ফোগাট৷ গত বছর তাঁর সেই সুখের স্মৃতিকে নতুন করে উসকে দিয়েছিল বলিউড৷ আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিতে ফুটে উঠেছিল ফোগাট বোনেদের পরিশ্রম আর সাফল্যের কাহিনি৷ যদিও সে ছবিতে স্বয়ং গীতা ও ববিতাকে দেখা যায়নি৷ তাঁদের চরিত্রে অভিনয় করেছিলেন বলি তারকারা৷ তবে এবার দর্শকদের সামনে অন্য ভূমিকায় ধরা দিতে চলেছেন গীতা ফোগাট৷ ছোটপর্দায় আসছেন তিনি৷
[‘ধর্মীয় স্থান বা স্কুল-কলেজের সামনে মদের দোকান কখনওই নয়’]
কামব্যাক করতে চলেছে জনপ্রিয় টিভি রিয়ালিটি শো ‘খতরো কে খিলাড়ি’৷ সেই শোয়েই এবার প্রতিযোগী হিসেবে দেখা যাবে গীতা ফোগাটকে৷ সূত্রের খবর, প্রথমে সেলিব্রিটিদের রিয়ালিটি ডান্স শোয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গীতাকে৷ যেখানে প্রতিটি পর্বে পার্টনারের সঙ্গে নতুন নতুন ডান্স পারফর্ম করতে হয়৷ তবে তাতে রাজি হননি হরিয়ানার কুস্তিগির৷ অবশেষে ফিয়ার ফ্যাক্টরের হিন্দি ভার্সনের জন্য রাজি করানো গিয়েছে তাঁকে৷ শোয়ের ফর্ম্যাট মনে ধরেছে গীতার৷ সেই কারণেই শোয়ে যোগ তিনি আগ্রহ দেখিয়েছেন৷ অর্থাৎ সব ঠিকঠাক থাকলে, শোয়ে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে দেখা যাবে তাঁকে৷ ২০১২ সালে প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিকে কোয়ালিফাই করা গীতা, কুস্তির আখড়ায় লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন৷ এবার তাঁর সামনে থাকবে নতুন নতুন চ্যালেঞ্জ৷ সেই পরীক্ষায় কি সফল হবেন তিনি? উত্তর পেতে দর্শকদের চোখ থাকবে ‘খতরো কে খিলাড়ি’র দিকে৷
[কমল হাসানের বাড়িতে অগ্নিকাণ্ড, কোনওমতে প্রাণে বাঁচলেন অভিনেতা]
গীতার পাশাপাশি এই শোয়ে অংশ নিতে চলেছেন ছোটপর্দার অভিনেতা রবি দুবে ও নিয়া শর্মা৷ তাছাড়া প্রতিবারের মতো এবারও প্রতিযোগী হিসেবে থাকবেন রিয়ালিটি শো ‘বিগ বস’-এর বিজয়ী৷ দশম সংস্করণের চ্যাম্পিয়ন মনবীর গুজ্জরকে এবার শোয়ে দেখা যাবে বলেই জানানো হয়েছে৷
[OMG! কপিল শর্মার শোয়ের জায়গায় আসছে সুনীলের নয়া শো]
সর্বশেষ খবর
-
ক্ষমা করো…, ব্রাজিলের কাছে হারের পর নতমস্তক জাপান, ভিডিওতে মুগ্ধ ফুটবলদুনিয়া
-
‘কোনও আলোচনা হয়নি’, ট্রাম্পের ‘একতরফা’ দাবি ওড়াল ইরান, অনিশ্চিত দোহা শান্তি বৈঠক
-
শাহের হাতেই শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন! বৈঠকে শুভেন্দু-সহ কেন্দ্রীয় নেতারা
-
ছেঁড়া জুতো পরে ‘ইক্কা’র ট্রেলার লঞ্চে, কোটি কোটি টাকার মালিক সানির এ কী দুর্দশা!
-
বিরাম নেই বৃষ্টির! কলকাতায় জারি হলুদ সতর্কতা, আর কী পূর্বাভাস হাওয়া অফিসের?