সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অপ্রতিরোধ্য ভারত। এবার রাহুল দ্রাবিড়ের ছেলেদের হাতে বধ পাকিস্তান। সেমি ফাইনালে এক বঙ্গসন্তানের স্বপ্নের স্পেলে ছারখার হয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী। চার উইকেট নিয়ে ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন ঈশান পোড়েল। তাঁর এই সাফল্যে চন্দননগরের পোড়েল পরিবারে যেন শাপমোচনের আনন্দ।

[পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত]
অথচ কয়েক বছর আগেও বোলার হওয়ার কোনও সম্ভাবনা ছিল না ঈশানের। বাবা চন্দ্রনাথ পোড়েল ছেলেকে ভরতি করিয়েছিলেন টেবিল টেনিস ক্লাবে। না, সেখানে ছেলের মন বসেনি। এরপর গন্তব্য কবাডি। ঈশানের কিছুতেই এসব ভাল লাগছিল না। বাবাকে বলেছিল বল করবে। সেই থেকে ডিউস বল নিয়ে তাঁর কেরামতি। ধীরে ধীরে বাংলা টিমে যোগ। রনজি অভিষেকেই চার উইকেটে। তবে চোট ঈশানের পিছু ছাড়েনি। চোটের জন্য তাঁর রনজি অভিষেক প্রায় বছর খানেক পিছিয়ে গিয়েছিল। এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোড়ালি মচকে গিয়েছিল ঈশানের। এমনই অবস্থা ছিল যে তাঁকে দেশে ফেরানোর চিন্তাভাবনা শুরু হয়। শেষ পর্যন্ত নিজেকে দ্রুত সুস্থ করেন ঈশান। ফিরে এসে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত আগুন ঝরালেন। ৬ ওভারে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট তুলে নেন ঈশান। তার মধ্যে দুটি আবার মেডেন। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজনই বঙ্গসন্তানের শিকার। এভাবে তাঁর প্রত্যাবর্তনে উছ্বসিত গোটা পরিবার। কাকভোরে নাতির খেলা দেখেছেন দিদা। আর ভগবানের কাছে প্রার্থনা করে গিয়েছেন। ঈশানের চার উইকেট দেখে বলছেন, এ যে প্রত্যাশার থেকে বেশি আনন্দ। গর্বে যেন বুক ভরে যায়।

[কেন পাঞ্জাব কিনল গেইলকে, ফাঁস করলেন শেহবাগ]
ঈশানের এই প্রত্যাবর্তনে চোখের জল থামছে না মা রীতাদেবী। চোটের পর রাতদিন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। ইশানের মা বলছেন ছেলে যোগ্য জবাব দিয়েছে। চোটের জন্য খেলতে না পারলেও ও নিজেকে প্রমাণ করেছে। আর বাবা চন্দ্রনাথ পোড়েলের মুখে ঘুরে ফিরে আসছে আইপিএল নিলামের কথা। চন্দ্রনাথবাবু বলছেন নিলামে ডাক না পেলেও ঈশান বুঝিয়ে দিয়েছে ওর মধ্যে কতটা আগুন রয়েছে। ছোট থেকে ঈশানকে যারা দেখেছেন সেই প্রতিবেশীরা বলছেন এমন শৃঙ্খলা অনেকের মধ্যে দেখেননি। সারক্ষণ ক্রিকেট নিয়ে থাকে। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি নিয়ে ফিরবে ঈশানরা। এই আশাতেই বুক বাঁধছে ঈশানের পরিবার। পাকিস্তানের বিরুদ্ধে বাড়ির ছেলের আগুনে স্পেল তাদের যে স্বপ্ন দেখিয়েছে। ঈশানের আগে বাংলা থেকে শ্রীবৎস গোস্বামী, আমির গনি, রবিকান্ত সিং, সন্দীপন দাসরা বাংলা থেকে বিশ্বকাপ খেলে এসেছেন। ঈশানের হাতে কাপ যেন দেখতে পাচ্ছেন তাঁর বন্ধুরা।
সর্বশেষ খবর
-
নেপালের বন্যায় ভেসে এল ব্যাঙ্ক লকার! ৯২ লক্ষ টাকা লুট করে ‘শ্রীঘরে’ ২৯ জন
-
‘আমার দেওয়া কালীঠাকুর রোজ পুজো করতেন’, প্রয়াত আশিসের বাড়ি গিয়ে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর
-
প্রয়োজন ছিল অনেক টাকার! আয়ুষ্মান কার্ডে ডুয়ার্সের কৃষকের নিখরচায় অস্ত্রোপচার
-
সর্বস্ব খুইয়ে নিঃস্ব, বাড়িভাড়ার টাকায় দিন গুজরান, এবার বিদেশ যাওয়ার পরিকল্পনা সুভাষ চন্দ্রর!
-
কুলপিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুকের পাহাড়! অশান্তির ছক?