শেষ ১০ মিনিটের ঝড়ে ধরাশায়ী লাজং, চ্যাম্পিয়নশিপের দৌড়ে মোহনবাগান

শেষের কবিতার শহরে নতুন করে স্বপ্ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৮, ১৯:৩৭

options
link
শেষ ১০ মিনিটের ঝড়ে ধরাশায়ী লাজং, চ্যাম্পিয়নশিপের দৌড়ে মোহনবাগান

মোহনবাগান: ৩ (ডিকা, আক্রম, ফৈয়াজ)

Advertisement

শিলং লাজং: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবে ফিরে এল মোহনবাগান। ডিকা, আক্রম, ফৈয়াজের গোলে অনায়াসে পাহাড় জয় শংকরলাল চক্রবর্তীর ছেলেদের।

Advertisement

[এতদিনে অধ্যাবসায়ের সঠিক পুরস্কার পেলেন রাহুল দ্রাবিড়]

১০ ডিগ্রি ঠান্ডা। সারাক্ষণ লাজং সমর্থকদের চিৎকার। এমন প্রতিকূল পরিবেশে শুরুর দিকে কিছুটা চাপে ছিল সবুজ মেরুন। খেলা গড়ানোর কিছু পরে ধীরে ধীরে ম্যাচে ফেরে ডিকা, ইউটারা। মরসুমে এই প্রথম পাঁচ বিদেশিকে শুরু থেকে পেয়েছিলেন শংকরলাল চক্রবর্তী। কিংসলে, ডিকা, ওয়াটসন, ইউটা এবং আক্রম খেলা ধরে ফেলেন। এমনই এক আক্রমণ থেকে ম্যাচের প্রথমার্ধে কর্নার পায় বাগান। ওয়াটসনের কর্নারে দুরন্ত হেডে বাগানকে এগিয়ে দিপান্দা ডিকা। প্রাক্তন দলের বিরুদ্ধে গোল করে অবশ্য উচ্ছ্বাস দেখাননি ক্যামেরুনের এই ফুটবলার। প্রথমার্ধে শিলং চাপ বাড়ালেও তেমন কিছু করতে পারেনি। বাগানের এক গোলে লিড থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা ছিল তুল্যমূল্য। শিলংয়ের বিদেশি কোফি বেশ কিছু সুযোগ নষ্ট করেন। শেষ দশ মিনিট শুধুই বাগানের। এই সময় আক্রম, ইউটা, ডিকারা একেবারে শিলংয়ের বক্সে আক্রমণের রোলার চালান। লেগে থাকার ফল পান লেবাননের আক্রম। ৮৬ মিনিটে বক্সের মধ্যে ঠান্ডা মাথায় বল গোলে রাখেন এই ফরোয়ার্ড। বাগানের জার্সিতে এটাই তাঁর প্রথম গোল। এরপর শেখ ফৈয়াজ বাগানের লিড আরও বাড়ান। ৮৯ মিনিটের ফৈয়াজের গোলে ৩-০। গত দু বছর একবারও শিলং থেকে জিতে আসতে পারেনি মোহনবাগান। হয় ড্র, নাহলে হার। লাজংয়ে আটকে যাওয়ার জন্য গত ২ বছর চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছিল বাগান। এবার হিসাব বদলে দিলেন বাগান ফুটবলাররা। ভাঙলেন পাহাড় মিথ।। আগের দিন মিনার্ভা হেরে গিয়েছিল চার্চিলের কাছে। এদিন জিতে তিন নম্বরে উঠে এলে শংকরলাল চক্রবর্তীর দল। তার ফলে চ্যাম্পিয়নশিপের লড়াই আবার ওপেন হয়ে গেল।

[ফুটবলার নির্বাচন নিয়ে সমর্থকদের রোষের মুখে অ্যালভিটো, অভিযোগ কাটমানি নেওয়ারও!]

৩ ডিসেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম ডার্বিতে জিতলেও একাধিক ফুটবলারের চোটে ক্ষতি হয়েছিল বাগানের। কলার বোনে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ইয়ুটা কিনওয়াকি। ঠিক তিন মাস পর মাঠে নেমে ইউটা ফুল ফোটালেন। গোটা টিমকে খেলালেন জাপানের এই মিডফিল্ডার। মাঝমাঠে তাঁকে সামলাতে হিমশিম খায় শিলংয়ের ফুটবলাররা। পাহাড়ি দলের টার্গেটই ছিলেন ইউটা। প্রত্যাবর্তন ম্যাচে ইউটার সঙ্গে ভাল সঙ্গত দিলেন ওয়াটসন। দুজনের যুগলবন্দিতে মাঝমাঠ বাগানের হাতছাড়া হয়নি। এদিন তিন কাঠির নিচে দুরন্ত ছিলেন শিলটন। প্রথমার্ধের শেষে শিলংয়ের এক ফুটবলারের ফ্রিকিক দুরন্ত দক্ষতায় সামলান বাগান গোলকিপার। বাগানের টিমগেম শেষের কবিতার শহরে নতুন করে কবিতা লিখল সবুজ মেরুন।আইজলের থেকে এক পয়েন্ট। লাজংয়ের থেকে তিন।  ফের চ্যাম্পিয়নশিপের গন্ধ পাচ্ছেন বাগান সমর্থকরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.