বলবন্ত-রবিনের গোলে মরিশাসকে হারাল ভারত

LIKE-SHARE করে এই জয়ের জন্য অভিনন্দন জানান ভারতীয় ফুটবল দলকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১৬:৩৩

options
link
বলবন্ত-রবিনের গোলে মরিশাসকে হারাল ভারত

ভারত- ২ (রবিন, বলবন্ত)

Advertisement

মরিশাস- ১ (জিয়েন মারভিন)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দু’বছর আগে জাতীয় দলের হয়ে শেষবার গোল করেছিলেন। এর মাঝে ছিল বেশ কয়েকদিনের বিরতি। গোল ছিল না তাঁর পায়ে। অবশেষে ফের একবার নীল জার্সি গায়ে জ্বলে উঠলেন রবিন সিং। তাঁর এবং বলবন্তের গোলে ত্রিদেশীয় টুর্নামেন্টে মরিশাসকে ২-১ গোলে হারাল ভারত। মরিশাসের হয়ে একমাত্র গোল জিয়েন মারভিনের।

Advertisement

[সুরাবউদ্দিনের হ্যাটট্রিকে পিয়ারলেসকে ৫-১ গোলে হারাল ইস্টবেঙ্গল]

বহু যুদ্ধের সাক্ষী এবং পরিত্রাতা ভারত অধিনায়ক সুনীল ছেত্রী না থাকলেও এদিন স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের খেলায় কোনও হেরফের ঘটেনি। পাশাপাশি অধিনায়কের দায়িত্বও ভালভাবে সামলেছেন সন্দেশ ঝিঙ্ঘন। তবে শুরুতে অবশ্য ভারতীয় খেলোয়াড়দের তুলনায় ভাল খেলছিলেন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মরিশাসের ফুটবলাররাই। শনিবার মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে খেলার শুরু থেকেই নিজেদের দাপট বজায় রেখেছিলেন তাঁরা। আর তার সৌজন্যেই ১৫ মিনিটের মাথায় জিয়েন মারভিন দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন। যদিও সেই লিড বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। ৩৭ মিনিটেই রাওলিনের ডিফেন্স চেরা থ্রু থেকে দলকে সমতায় ফেরান রবিন সিং। এইসময় ভারতীয় খেলোয়াড়রাই দাপটের সঙ্গে খেলছিলেন। তবে প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি।

Advertisement

[এবারের মতো অর্জুন পুরস্কার থেকে বঞ্চিত বোপন্না]

দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট বজায় রেখেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা। এরমধ্যেই ৬৭ মিনিটে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন বলবন্ত সিং। জেজের পাস থেকে গোল করতে কোনও ভুল করেননি এই পাঞ্জাব তনয়। তবে ম্যাচের শেষদিকে গোল শোধের মরিয়া চেষ্টা করলেও তেকাঠির নিচে বল রাখতে পারেননি কোনও মরিশাসের খেলোয়াড়ই। উলটোদিকে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় পরিবর্ত হিসেবে নামা মনবীর সিংয়ের শট।

আগামী ৫ সেপ্টেম্বর এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে ম্যাকাও-য়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তার আগে এই ত্রিদেশীয় টুর্নামেন্টকে প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। তাই বলা যায়, প্রথম ম্যাচে এই জয় ভবিষ্যতে ভারতের পারফরম্যান্সের গ্রাফকে নিঃসন্দেহে উর্ধ্বমুখী করেই তুলবে।

[শ্রীলঙ্কাকে হেলায় হারাবে কোহলির ভারত, বিশ্বাস গাভাসকরের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.