সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কা তথা বিশ্বের সবচেয়ে সফল বোলার তিনি। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তাঁরই দখলে। কিন্তু সফল এই শ্রীলঙ্কার ক্রিকেটারের স্ত্রী ভারতীয়। এদিকে, শ্রীলঙ্কা সফরে রয়েছেন বিরাটরা। তাহলে মুথাইয়া মুরলিধরনের স্ত্রী মাধিমালার মুরলিধরন কাকে সমর্থন করছেন? জনপ্রিয় অফস্পিনার নিজেই ফাঁস করলেন সেই তথ্য। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দু’দেশকেই পছন্দ করলেও বিরাটরা জিতলেই তিনি বেশি খুশি হবেন।
[‘মা চিনের মহিলা বলেই কি মোদি বিরোধিতা করেন?’ প্রশ্নের মুখে জোয়ালা]
সম্প্রতি গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে ভারতের ৩০৪ রানে জয়ের সাক্ষী থেকেছেন স্বামী-স্ত্রী দু’জনেই। তারপরই ফোনে দেওয়া সাক্ষাৎকারে মাধিমালার বলেন, ‘আমি ভারত, শ্রীলঙ্কা দু’দেশকেই ভালবাসি। পাশাপাশি ভারত জিতলে আনন্দ পাই। দেশের জয়ে গর্ববোধ করি।’ তিনি আরও জানান, বাবার মতোই তাঁদের দশ বছরের ছেলে নরেন মুরলিধরন আবার শ্রীলঙ্কার সমর্থক। ‘আমাদের দশ বছরের ছেলে নরেন শ্রীলঙ্কার অনেক বড় সমর্থক। ও শ্রীলঙ্কার সব ম্যাচ দেখে। সমস্ত খবরাখবর রাখে। পাশাপাশি ক্রিকেটের ব্যাপারেও ওর অনেক আগ্রহ।’
[হরমনপ্রীতের প্রশ্নে হাসি আর চেপে রাখতে পারলেন না মোদি]
উল্লেখযোগ্যভাবে, সাত বছর আগে গলেই নিজের জীবনের শেষ টেস্টটি খেলেছিলেন মুরলিধরন। এবং সেটা ভারতের বিরুদ্ধেই। এর আগে ২০০৫ সালে বিয়ে করেছিলেন মাধিমালারকে। প্রথমদিকে ক্রিকেটের ব্যাপারে আগ্রহ না থাকলেও পরবর্তীকালে অবশ্য ক্রিকেট খেলার জন্য স্বামী মুরলিধরনের পাশেই থেকেছেন মাধিমালার। দশ বছরের নরেন ছাড়াও পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে তাঁদের। বর্তমানে মুরলিধরন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে থিরুভাল্লুর ভেরানসের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছেন মুরলি।
[দ্বিপাক্ষিক সিরিজে ‘না’, BCCI-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার পথে পাক বোর্ড]
সর্বশেষ খবর
-
বাঘের পায়ের ছাপ চিনবে পড়ুয়ারা, বক্সায় ব্যাঘ্র আগমনের আগে নয়া উদ্যোগ বনদপ্তরের
-
খাতায়কলমে এগিয়ে মোহনবাগান, হাবাসে ভরসা ইস্টবেঙ্গলের! ডুরান্ড ফাইনালে এগিয়ে কারা?
-
‘নির্দ্বিধায় বন্দে মাতরম বলি’, নিজের শিকড়-সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে সোচ্চার তসলিমা
-
পারিবারিক বিবাদ! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে হেঁটে থানায় যুবক, হাড়হিম কাণ্ড ধূপগুড়িতে
-
কেবল বর্ষা নয়, সারা বছরই জমে জল, রাস্তা পেরিয়ে স্কুলে পৌঁছতে পড়ুয়াদের ভেলাই ভরসা!