ইংল্যান্ড: ২৮৪/৪ (আলি-১২০*, রুট-৮৮)
ভারত:
প্রথম দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারদার দাপটে সাজানো চেন্নাইয়ের চেহারাটা অনেকটা পাল্টে গিয়েছে৷ সদ্য নিজেকে সামলে নিয়ে ফের মাথা উঁচু করে দাঁড়িয়েছে তামিলনাড়ুর রাজধানী৷ তবে শুক্রবার আবার ঝড় উঠল চেন্নাইয়ে৷ এবার ভারদা নয়৷ ব্রিটিশরা ব্যাট হাতে ঝড় তুললেন চিপকের বাইশ গজে৷
সিরিজ জয় করা হয়ে গিয়েছে৷ তাই বিরাটদের কাছে পঞ্চম তথা শেষ টেস্ট নেহাতই নিয়মরক্ষার৷ যদিও এই টেস্টকে কোনওভাবেই গুরুত্বহীন হিসেবে ভাবতে রাজি নন বিরাটরা৷ কুকবাহিনীকে ব্রাউনওয়াশ করেই দেশে ফেরাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া৷ সেই মতো প্রথম দিন আপ্রাণ চেষ্টাও চালালেন রবীন্দ্র জাদেজা৷ কিন্তু ইংল্যান্ড যে শক্ত হাতে সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছে, তা ভালভাবেই বোঝা গেল এদিন৷
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শ্রদ্ধা জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন ক্রিকেটাররা৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য হোঁচট খান দুই ওপেনার৷ ১০ রান করে কোহলির হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন কুক৷ গত টেস্টে সেঞ্চুরি করা জেনিংসের এদিনের সংগ্রহ এক৷ তবে জো রুট এবং মঈন আলি আসতেই পাল্টে গেল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের ছবিটা৷ দিল্লির শীতের মতোই তাঁরা জাঁকিয়ে বসলেন ক্রিজে৷ ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে খাদের মুখ থেকে তুলে এনে আউট হলেন রুট৷ টেস্টে পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়ে দিনের শেষে ক্রিজে রয়ে গেলেন মঈন আলি৷
ভুবনেশ্বর কুমারের বদলে দলে ফেরা সদ্য বিবাহিত ইশান্ত শর্মা এদিন তুলে নেন একটি উইকেট৷ জাদেজার ঝুলিতে এল তিনটি৷ দ্বিতীয় দিন অশ্বিনরা জ্বলে উঠতে না পারলে ফের যে রানের পাহাড়ের সামনে দাঁড়াতে হবে বিরাটদের, তা আর বলার অপেক্ষা রাখে না৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!