মেজাজ হারিয়ে ম্যাচের মধ্যে এ কী করলেন ‘ক্যাপ্টেন কুল’? অবাক ভক্তরা

নন স্ট্রাইকিংয়ে থাকা ব্যাটসম্যানকে কি বললেন ধোনি? দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০১৮, ১৬:৫৬

options
link
মেজাজ হারিয়ে ম্যাচের মধ্যে এ কী করলেন ‘ক্যাপ্টেন কুল’? অবাক ভক্তরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ক্যাপ্টেন কুল’। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কিছু বলতে গেলে পারফরম্যান্সের সঙ্গে এই শব্দবন্ধ ঘুরেফিরে আসে। তাঁর বরফশীতল মস্তিষ্ক কি গরম হয়ে গেল? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই প্রশ্ন উঠে এল। নন স্ট্রাইকিংয়ে থাকা মণীশ পাণ্ডের উদ্দেশে মাথা গরম করে অশ্লীল মন্তব্য করে বসেন ধোনি।

Advertisement

[ধোনি-রাজ জলে গেল চাহালের চার ওভারে]

Advertisement

তখন ১৯তম ওভারের খেলা চলছে। স্ট্রাইক ধোনির হাতে। ওপারে মণীশ পাণ্ডে। ওভারের প্রথম বলে এক রান নিয়েছিলেন মণীশ। দ্বিতীয় বল শুরু হওয়ার আগে টিভি ক্যামেরা ধোনিকে ধরে। দেখা যায় উত্তেজিতভাবে কিছু বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মণীশের উদ্দেশে ধোনি অশ্লীল শব্দ প্রয়োগ করে বলেন, ‘ওদিকে (বল) তাকিয়ে কী হবে আমি যে এখানে দাঁড়িয়ে আছি’। মিড উইকেটে ঠেলে এক রান নিয়েছিলেন মণীশ। কিন্তু ধোনি চাইছিলেন ২ রান নিতে। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান মণীশ দেখছিলেন বল ফিল্ডারদের হাতে গিয়েছে কিনা। তার জন্য আর তিনি রান নিতে চাননি। চেষ্টা করেও এক রান আর দুইয়ে পরিণত হয়নি। যার ফলে মেজাজ হারান তথাকথিত ক্যাপ্টেন কুল। তবে শেষ ওভারে অবশ্য বাকি পাঁচ বল পেয়ে ঝড় তোলেন ধোনি। পরপর ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শুরুর দিকে কয়েকটি উইকেট হারালেও ধোনির ২৮ বলে ৫২ এবং মণীশের ৪৮ বলে ৭৯ রানের সুবাদে ভারতের স্কোর পৌঁছয় ১৮৮-তে। পঞ্চম উইকেটে ৯৮ রান জোড়েন দুই ব্যাটসম্যান।

Advertisement

DHONI AND MANISH PANDEY.jpg 2

[নয়া নজির গড়ে আইসিসি ব়্যাঙ্কিং শীর্ষে বিরাট, ভাঙলেন শচীনের রেকর্ডও]

ধোনির এমন মেজাজ দেখে অনেকেই চমকে যান। সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়ে ওঠে। কেউ লেখেন এই প্রথমবার বোধহয় বরফ আগুনে পরিণত হল। অনেকের কাছে এটা ব্যতিক্রমী বিষয়। এই নিয়ে ধোনিভক্তদের মধ্যে ব্যাখ্যার শেষ নেই। ক্রিকেটপ্রেমীদের বড় অংশ বলছেন ধোনির থেকে শেখা উচিত কীভাবে স্ট্রাইক রোটেট করতে হয়। নিজের রানের থেকেও টিমের প্রয়োজন কতটা হল তা দেখা জরুরি। অতএব দিনের শেষে মাহির মেজাজ নিয়ে অনেক কথা হলেও তাঁর উদ্দেশ্যকে সম্মান জানাচ্ছে ভক্তদের বড় অংশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.