Indian Football Team: সুনীল নেই, কিংস কাপের জন্য কেমন দল গড়লেন ইগর স্টিমাচ? জানতে পড়ুন

কিংস কাপ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৩, ১৬:১৩

options
link
Indian Football Team: সুনীল নেই, কিংস কাপের জন্য কেমন দল গড়লেন ইগর স্টিমাচ? জানতে পড়ুন
কিংস কাপে দল বেছে নিলেন ইগর স্টিমাচ। ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলে ফুটবলার (Indian Football Team) ছাড়া নিয়ে জটি‌লতা চলছেই। ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের প্রস্তুতি শিবিরে ২৫ জনের ক্যাম্পে মাত্র ১২ জন যোগ দিয়েছেন। ইস্টবেঙ্গল, কেরাল ব্লাস্টার্স, মুম্বই সিটি, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, পঞ্জাব এফসি ফুটবলারদের পাঠায়নি। এই পরিস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করে আসন্ন কিংস কাপের (Kings Cup 2023) জন্য ২৩ জনের দল ঘোষণা করে দিলেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। সেই দলে নেই সুনীল ছেত্রী (Sunil Chhetri)।

Advertisement

এদিকে প্রথমবার বাবা হওয়ার স্বাদ নেওয়ার মুহূর্তে স্ত্রী সোনমের সঙ্গে থাকার জন্য আগেই সেই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন সুনীল। তাঁর পরিবর্তে ভারতের অধিনায়কত্ব কে করবেন, সে বিষয়ে ফেডারেশনের তরফে সরকারিভাবে জানানো হয়নি। শুধুমাত্র আজ ২৩ জনের ঘোষণা করেছে ফেডারেশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আর পারলেন না, বিরাট-রোহিতকে দেখেই মাঠে নেমে পড়লেন ঋষভ! এরপর কী হল? দেখুন ভাইরাল ভিডিও]

.@stimac_igor names 23-member squad for #49thKingsCup 💙🤩

Advertisement

Read more 👉🏽 https://t.co/y4f4hdHgDZ#IndianFootball ⚽️ #BlueTigers 🐯 pic.twitter.com/lvujjIJN8S

— Indian Football Team (@IndianFootball) August 29, 2023

এই দলে মোহনবাগানের একঝাঁক খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তবে প্রীতম কোটালকে দলে রাখেননি ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। যিনি সাফ চ্যাম্পিয়নশিপেও ভারতীয় দলে নেই। সাফের দলে থাকা লিস্টন কোলাসো, নন্দকুমারকে দলে রাখা হয়নি।

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে কিংস কাপ শুরু হতে চলেছে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ৭ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে ইরাকের বিরুদ্ধে খেলবে ভারত। সেদিন সন্ধ্যা ৭টায় লেবাননের বিরুদ্ধে নামবে থাইল্যান্ড। যে দুটি দল সেমিফাইনালে জিতবে, সেই দুটি দল ১০ সেপ্টেম্বর ফাইনালে নামবে। সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে মেগা ফাইনালের খেলা। এর আগে ২০১৯ সালে কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

ভারতের ২৩ জনের দল: 

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং।

ডিফেন্ডার: আশিস রাই, নিখিল পূজারি, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বসু।

মিডফিল্ডার: জিকসন সিং, সুরেশ সিং, ব্র্যান্ডন ফার্নান্দেজ, সাহাল আবদুল সামাদ, অনিরূদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরিয়ান, নাওরেম মহেশ সিং, লালিনজুয়ালা ছাংতে।

ফরোয়ার্ড: মনবীর সিং, রহিম আলি, রাহুল কেপি।

[আরও পড়ুন: জল্পনার অবসান, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না কেএল রাহুল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.