সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুকা মদ্রিচকে (Luka Modric) নিয়ে জল্পনা। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ ছাড়বেন তিনি। যোগ দেবেন লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami)।
ক্রোয়েশিয়ার সংবাদপত্রে এমনই খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামির কো-ওনার ডেভিড বেকহ্যামও ক্রোয়েশিয়ান আন্তর্জাতিক তারকাকে দলে নিতে চাইছেন। আর সেরকম ঘটলে ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে মদ্রিচের যুগলবন্দি দেখার মতো হবে।
[আরও পড়ুন: দুই ম্যাচে ৩২ গোল, এশিয়ান গেমসে ছুটছে হরমনপ্রীতের ভারতীয় দল]
রিয়াল মাদ্রিদের সঙ্গে জুনে নতুন চুক্তি করেছেন মদ্রিচ। আগামী বছর পর্যন্ত রিয়ালেই তাঁর থাকার কথা। কিন্তু খবরের ভিতরকার খবর বলছে, কার্লো অ্যানচেলোত্তি ৩৮ বছর বয়সি তারকার সঙ্গে সম্পর্ক ছেদ করতে চান।
ইন্টার মায়ামিতে যোগ দিলে জানুয়ারিতে রিয়াল ছাড়বেন মদ্রিচ। ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে যোগ দিয়েছেন সের্জিও বুস্কেটস, জর্ডি আলবা। শোনা যাচ্ছে ইন্টার মায়ামির সঙ্গে কথা হচ্ছে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজেরও। এর মধ্যেই নাম ভাসল মদ্রিচেরও।
[আরও পড়ুন: ‘ভারতীয়দের সঙ্গে আমি কি যুদ্ধ করতে যাচ্ছি?’ পাক সাংবাদিককে তোপ দাগলেন হ্যারিস রউফ]
সর্বশেষ খবর
-
খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু, পাশের কমপ্লেক্সের নিচে উদ্ধার রক্তাক্ত দেহ!
-
কলকাতায় নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে বাংলার এই গ্রামে তেরঙ্গা ওড়াবেন শুভেন্দু
-
মোসাদের শক্তিতে ‘পরাস্ত’ ইরান! কীভাবে ট্রাম্পের উপর হামলা বানচাল ‘বন্ধু’ ইজরায়েলের?
-
স্বাধীনতার উৎসবে দেশের ঐতিহ্য সন্ধান, ঘুরে আসুন ইউনেস্কো স্বীকৃত ৫ অসাধারণ জায়গায়
-
‘মুসলমানকে বিয়ে করে বউদি হয়ে গিয়েছ’, নিন্দুকের মুখে ছাই দিয়ে স্বরা বললেন…