সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর আলো দেখার পরমুহূর্ত থেকেই তারকা হয়ে উঠেছে করিনা কাপুরের পুত্র তৈমুর আলি খান পতৌদি৷ সইফিনার পুত্রের ছবি ও নামের আলোচনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিড় জমিয়েছেন উৎসাহীরা৷ কিন্তু অনেকেই হয়তো খোঁজ পাননি, সেদিনই দেশের মাটিতে জন্ম নিয়েছে আরেক ভবিষ্যৎ তারকা৷ হ্যাঁ, সইফের মতো মঙ্গলবার বাবা হয়েছেন ইরফান পাঠানও৷
গত ফেব্রুয়ারিতে মডেল সাফা বেইগের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন ভারতীয় পেসার৷ মঙ্গলবার পুত্র সন্তানের জন্ম দিলেন সাফা৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেই সেই সুখবর দিলেন ইরফান৷ টুইটারে তিনি লেখেন, “এই আনন্দটা মুখে বলে বোঝানো যায় না৷ একটা অদ্ভূত অনুভূতি হচ্ছে৷” ইনস্টাগ্রামে সদ্যোজাতর ছবিও দিয়েছেন তিনি৷ বাড়ির নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন ইরফানের ভাই ইউসুফ পাঠানও৷ তিনি জানিয়েছেন, তাঁর দুই ছেলে আয়ান এবং রায়ান নতুন ভাইকে পেয়ে দারুণ খুশি৷
প্রায় চার বছর জাতীয় দলের বাইরেই রয়েছেন ইরফান৷ ২০১২-য় শেষবার ধোনির টি-টোয়েন্টি দলে খেলেছিলেন তিনি৷ তবে তাঁর আশা ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে ফের দলে ঢোকার সুযোগ পাবেন তিনি৷ সেসব ভবিষ্যতের কথা৷ ইরফান আপাতত বাবা হওয়ার আনন্দ উপভোগ করছেন৷
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার