আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি বিরাট, ব্যাট দেখিয়ে কী বার্তা দিলেন?

তবে এসবের পরও প্রশ্ন একটাই। এভাবে কি বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট জেতা যাবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০১৭, ০৯:২৯

options
link
আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি বিরাট, ব্যাট দেখিয়ে কী বার্তা দিলেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয়েছিল বিরাট কোহলির। তাঁর আগ্রাসনই নজর কেড়েছিল প্রাক্তনদের। মাঠে তাঁর শারীরিক ভাষা সারাক্ষণ চনমনে করে রাখে সতীর্থদেরও। ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউজিল্যান্ড, বাংলাদেশ থেকে ইংল্যান্ড- প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের সময় বিরাটের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে তাঁর আগ্রাসী মনোভাব। অনেকে তাই বিরাটের মধ্যে যুব সৌরভ গঙ্গোপাধ্যায়কেও খুঁজে পেয়েছিলেন। তবে চলতি বর্ডার-গাভাসকর সিরিজে বিরাটের সেই আগ্রাসনই পছন্দ হচ্ছে না অনেকের। প্রাক্তন অজি উইকেটকিপার ইয়ান হিলি বলছেন, কোহলির উপর থেকে তিনি শ্রদ্ধা হারিয়ে ফেলছেন। নিজের আগ্রাসনকে একেবারেই ইতিবাচকভাবে কাজে লাগাতে পারছেন না কোহলি। তাঁর থেকে এ ধরনের স্লেজিং প্রত্যাশিত নয়। এমনটাই অন্তত মনে করছেন হিলি। সোমবার আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময়ও এমনই এক কাণ্ড ঘটালেন বিরাট, যাতে ফের একবার তাঁর আচরণ প্রশ্নের মুখে পড়ল।

Advertisement

drs_web

Advertisement

(কথা রাখেনি সরকার, সাক্ষীর অভিযোগের জবাব ক্রীড়ামন্ত্রীর)

হ্যাজেলউডের ডেলিভারিতে বিরাটকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তখন তাঁর রান মোটে ১৫।  কিন্তু ভারত নেতার মনে ধন্দ থাকায় তিনি সঙ্গে সঙ্গে রিভিউ চান। কিন্তু বল আগে ব্যাটে লেগেছে না প্যাডে তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। শেষমেশ সিদ্ধান্ত অপরিবর্তিতই থাকে। আর নিয়ম অনুযায়ী, থার্ড আম্পায়ার যদি সিদ্ধান্ত না নিতে পারেন, সেক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তাই ফিরতে হল কোহলিকে। আউট হয়ে মাঠ ছাড়ার সময় রাগের মাথায় বিরাট তাঁর ব্যাটের হাতলটি কারও উদ্দেশ্যে দেখান। তাতেই যেন বুঝিয়ে দিলেন, সিদ্ধান্তটা পছন্দ হয়নি তাঁর। এর বদলা ফের মাঠেই নেবেন। যদিও কাকে তিনি ব্যাটের হাতল দেখালেন তা স্পষ্ট নয়। তবে এসবের পরও প্রশ্ন একটাই, এভাবে কি বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট জেতা যাবে?

Advertisement

(ইশান্ত শর্মার কাণ্ড দেখে হাসি থামছে না বিরাটের!)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.