Mohun Bagan

আজ সিদ্ধান্ত নেওয়া হবে রবসনকে নিয়ে, সুনীল নয়, বেঙ্গালুরুকে গুরুত্ব দিচ্ছেন লোবেরা

মোহনবাগান যেখানে চার ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে, সেখানে বেঙ্গালুরু এফসি চার ম্যাচ খেলে দু'টিতে জয়, একটিতে হার ও একটিতে ড্র করেছে। লিগ তালিকায় এই মুহূর্তে ষষ্ঠ স্থানে রয়েছেন সুনীলরা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৫:৪৬

options
link
আজ সিদ্ধান্ত নেওয়া হবে রবসনকে নিয়ে, সুনীল নয়, বেঙ্গালুরুকে গুরুত্ব দিচ্ছেন লোবেরা
অনুশীলনে সবুজ-মেরুন ফুটবলাররা। ছবি মোহনবাগান সোশাল মিডিয়া।

চার ম্যাচে চারটেতেই জয়! এবার লক্ষ্য পাঁচে-পাঁচ। তবে এই চার ম্যাচে জয় এসেছে ঘরের মাঠে। পাঁচে পাঁচ করতে হলে শনিবার বেঙ্গালুরুর মাঠে সুনীলদের হারাতে হবে জেমি ম্যাকলারেনদের। 

Advertisement

এদিকে বৃহস্পতিবারও দলের সঙ্গে পুরো অনুশীলন করতে পারলেন না বিদেশি ফুটবলার রবসন রবিনহো। তাঁকে বেঙ্গালুরু ম্যাচে পাওয়া যাবে কি না, তা চূড়ান্ত জানা যাবে শুক্রবার অনুশীলনের পর। আপাতত রবসন না খেললেও মোহনবাগান (Mohun Bagan) কোচ সের্জিও লোবেরার সমস্যা হবে না। গত ম্যাচেও তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংসকে প্রথম একাদশে ব্যবহার করেছিলেন লোবেরা। এমনকী, লিস্টন কোলাসোকেও উইংয়ে ব্যবহার করতে পারেন লোবেরা। স্বাভাবিকভাবে এই ম্যাচেও রবসন না থাকলে সেই রকমই কিছু পরিকল্পনা করেছেন মোহনবাগান কোচ।

Advertisement

মোহনবাগান যেখানে চার ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে, সেখানে বেঙ্গালুরু এফসি চার ম্যাচ খেলে দু’টিতে জয়, একটিতে হার ও একটিতে ড্র করেছে। লিগ তালিকায় এই মুহূর্তে ষষ্ঠ স্থানে রয়েছেন সুনীলরা। বুধবার পুরো অনুশীলন না করলেও বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করলেন মেহতাব সিং। সার্জিও লোবেরা বেঙ্গালুরু সম্পর্কে বলতে গিয়ে বলেন শুধু সুনীল ছেত্রীর জন্য আলাদা পরিকল্পনা করবেন না তিনি। তিনি বলেন, “প্রতিটি ম্যাচই আলাদা। বেঙ্গালুরুর খেলার ধরন সম্পর্কে আমাদের ধারণা আছে। তবে ওদের বিশেষ কোনও এক বা দু’জন খেলোয়াড়ের উপর ফোকাস করছি না আমরা। অন্যদিকে, ম্যাচ জিততে হলে দল হিসাবে খেলতে হবে। সমষ্টিগত প্রচেষ্টাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।”

Advertisement

প্রথম অ্যাওয়ে ম্যাচ নামার আগে লোবেরা আরও যোগ করেন, “ঘরের মাঠে খেলা সব সময় আমাদের কাছে বাড়তি সুবিধার। আমি সব সময় ঘরের মাঠে খেলতে পছন্দ করি। কিন্তু এবারে আমাদের চারটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। এটা তার মধ্যে অন্যতম। সহজ ম্যাচ হবে না জানি। কিন্তু যদি ট্রফি জিততে হয় তাহলে এই ম্যাচগুলোকেও জিততে হবে আমাদের। তাই কোনও অজুহাত দিতে চাই না। বরং এই ম্যাচটা আমাদের কাছে যথেষ্টই চ্যালেঞ্জের। আর মোহনবাগান কোচ হিসাবে এটাও আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা হবে। এই চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর জন্য আমি যথেষ্টই আত্মবিশ্বাসী।”

মোহনবাগান গোলকিপার কোচের পদ থেকে সরে গেলেন ফার্ন মার্টিনেজ। তিনি যোগ দিচ্ছেন হন্ডুরাস জাতীয় দলের গোলকিপার কোচের পদে। কয়েকদিন আগে প্রাক্তন মোহনবাগান কোচ জোস মোলিনা কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন হন্ডুরাস জাতীয় দলের। মার্টিনেজের পরিবর্তে মোহনবাগানের গোলকিপার কোচের দায়িত্ব নিলেন অভ্র মণ্ডল। বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন। মার্টিনেজ মাঠে এলেও তিনি অনুশীলনে নামেননি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.