Mohun Bagan

ফেডারেশনের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের পালটা মাস্টারস্ট্রোক মোহনবাগানের! সমর্থকদের জোড়া ফ্রি টিকিটের ঘোষণা গোয়েঙ্কার

৬ মার্চ ওড়িশা এফসি ম্যাচে মোহনবাগান সমর্থকদের বিনামূল্যে জোড়া টিকিট উপহার ম্যানেজমেন্টের। ফেডারেশনের সিদ্ধান্তে যুবভারতীতে প্রথমে এই ম্যাচে আয়োজন 'রুদ্ধদ্বার' হওয়ার কথা থাকলেও পরে দর্শকদের জন্য আংশিক খোলা থাকার কথা জানানো হয়।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৬:৫৮

options
link
ফেডারেশনের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের পালটা মাস্টারস্ট্রোক মোহনবাগানের! সমর্থকদের জোড়া ফ্রি টিকিটের ঘোষণা গোয়েঙ্কার
সঞ্জীব গোয়েঙ্কা। নিজস্ব চিত্র

ফেডারেশনের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের পরই মাস্টারস্ট্রোক মোহনবাগানের (Mohun Bagan)। ৬ মার্চ ওড়িশা এফসি ম্যাচে মোহনবাগান সমর্থকদের বিনামূল্যে জোড়া টিকিট উপহার ম্যানেজমেন্টের। ফেডারেশনের সিদ্ধান্তে যুবভারতীতে প্রথমে এই ম্যাচে আয়োজন ‘রুদ্ধদ্বার’ হওয়ার কথা থাকলেও পরে দর্শকদের জন্য আংশিক খোলা থাকার কথা জানানো হয়। এর মধ্যে সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার ঘোষণা, ওড়িশা ম্যাচে সমর্থকরা দু’টি করে টিকিট বিনামূল্যে পাবেন। যা সমর্থকদের আরও বেশি উদ্বুদ্ধ করবে।

Advertisement

তিন ম্যাচে টানা জয় এবং ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দল। চেন্নাইয়িনকে ২-০ গোলে হারানোর পর মহামেডানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছেন রবসন রবিনহোরা। পরের ম্যাচ যুবভারতীতেই ওড়িশা এফসি’র বিরুদ্ধে। যে ম্যাচ প্রথমে ‘রুদ্ধদ্বার’ করার নির্দেশ দেওয়া হলেও সমর্থকদের প্রতিবাদ ও ক্লাবকর্তাদের প্রবল চাপের সামনে পিছু হটে ফেডারেশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার বিরাট ঘোষণা গোয়েঙ্কার। সোশাল মিডিয়ায় মোহনবাগানের তরফ থেকে জানানো হয়, ‘হোলির শুভলগ্নে ও আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অনুপ্রেরণা ও শক্তি নারীদের সম্মান জানানোর জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমাদের আবেগপ্রবণ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীকস্বরূপ আসন্ন ওড়িশা ম্যাচে প্রত্যেক সমর্থক দু’টি টিকিট বিনামূল্য পাবেন। সমর্থকরা মোহনবাগানের শক্তি, তাঁরাই হৃৎস্পন্দন। তাঁদের ভালোবাসা ও আবেগকে সম্মান জানাতে আমাদের এই পদক্ষেপ। সবুজ-মেরুন পরিবারের সকল মহিলাদের আমরা কুর্নিশ জানাই। চলুন এই ম্যাচটাকে সবুজ-মেরুন উৎসবে পরিণত করা যাক।’ তবে ওয়াকিবহাল মহলের মতে, ফেডারেশন যেভাবে সমর্থকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে, এই সিদ্ধান্ত তার বিরুদ্ধে মাস্টারস্ট্রোক। মোহনবাগান ম্যানেজমেন্ট যেন বুঝিয়ে দিল, তারা সমর্থকদের পাশেই থাকছে। 

Advertisement

উল্লেখ্য, কেরালার বিরুদ্ধে ম্যাচে দর্শকদের ‘নিয়মবিরুদ্ধ আচরণে’র অভিযোগে আসন্ন ওড়িশা এফসি ম্যাচটি ‘রুদ্ধদ্বার’ করার নির্দেশ দেয় এআইএফএফ। যার তীব্র প্রতিবাদ করে ম্যানেজমেন্ট। এর সঙ্গে ম্যাচ না দেখতে যাওয়ার কথা জানান, ক্লাব সচিব সৃঞ্জয় বোস। সমর্থকদের প্রতিবাদ ও ক্লাবকর্তাদের প্রবল চাপের সামনে পিছু হটে ফেডারেশন। পুরো স্টেডিয়াম খোলা না হলেও, আংশিকভাবে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। মোহনবাগানের তরফ থেকে টিকিটপ্রাপ্তির জায়গা ও সময় জানিয়ে দেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন