ISL

ঘোষিত আইএসএলের চূড়ান্ত সূচি, কবে মাঠে নামছে তিন প্রধান?

প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে চূড়ান্ত সূচি প্রকাশিত হল। কিশোরভারতী ক্রীড়াঙ্গনেই হোম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং। অন্যদিকে, মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়াম। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৪০

options
link
ঘোষিত আইএসএলের চূড়ান্ত সূচি, কবে মাঠে নামছে তিন প্রধান?
আইএসএল ট্রফি। ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু বিতর্কের পর প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে আইএসএলের (ISL) চূড়ান্ত সূচি প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ১৪ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। কিশোরভারতী ক্রীড়াঙ্গনেই হোম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং। অন্যদিকে, কলকাতার একমাত্র ক্লাব হিসাবে প্রতিটি হোম ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে মোহনবাগান।

Advertisement

১৪ ফেব্রুয়ারি, উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। যুবভার‍তী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। কিক অফ বিকেল ৫টায়। প্রথম দিন রয়েছে আরও একটি ম্যাচ। এফসি গোয়া বনাম ইন্টার কাশী। ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ। ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। জামশেদপুর এফসি’র বিরুদ্ধে মহামেডান মাঠে নামছে ১৫ ফেব্রুয়ারি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অংশগ্রহণকারী ক্লাব এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর সূচি চূড়ান্ত করা হয়েছে। ১৪টি দল সিঙ্গেল লেগের রাউন্ড-রবিন ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রত্যেকটি দল সব মিলিয়ে ১৩টি করে ম্যাচ খেলবে। লিগ শেষে টেবিলের শীর্ষস্থান দখল করবে যে দল, তারাই আইএসএলের খেতাব পাবে। উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে ক্লাবগুলির তরফে একটি খসড়া সূচি তৈরি করা হয়েছিল। সোশাল মিডিয়ায় তা ভাইরালও হয়। সেই সূচির খুব বিশেষ রদবদল হয়নি। তবে খসড়া সূচিতে বলা হয়েছিল, মহমেডান ঘরের ম্যাচগুলি খেলবে জামশেদপুরে। কিন্তু চূড়ান্ত সূচি ঘোষণার পর জানা গেল, ‘ইস্পাত নগরী’তে নয়, সাদা-কালো ব্রিগেডের হোম গ্রাউন্ড কলকাতার কিশোরভারতী স্টেডিয়াম।

Advertisement

কিশোরভারতীতে ইস্টবেঙ্গলও তাদের ঘরের ম্যাচগুলি খেলবে। যা নিয়ে একদিন আগেই বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে ‘দ্বন্দ্ব’ হয় লাল-হলুদ কর্মকর্তাদের। ইমামি কর্তারা চেয়েছিলেন যুবভারতী নয়, কিশোরভারতীতে ম্যাচ আয়োজন করতে। কিন্তু ১২ হাজার আসন সংখ্যা বিশিষ্ট মাঠে খেলা নিয়ে সুর চড়িয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার। তাঁর বক্তব্য ছিল, কিশোরভারতীতে খেললে সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। আর সমর্থকরা মাঠে যেতে না পারলে কর্মসমিতির কেউ মাঠে যাবেন না বলে কার্যত হুমকি দিয়েছিলেন তিনি। তবে এআইএফএফ প্রকাশিত চূড়ান্ত সূচির পর এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এদিকে প্রথমে ঠিক হয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে আইএসএল শুরু হবে। যদিও এই প্রস্তাবে রাজি হয়নি দুই প্রধানই। বেশ কয়েকটি ম্যাচের পর ডার্বি হোক, এমনই চেয়েছিল ইস্ট-মোহন। সেই দাবি মেনেই ৩ মে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের তারিখ ঘোষণা করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে শতবর্ষ প্রাচীন দুই ক্লাব। খেলা শুরু সন্ধে ৭.৩০ মিনিটে। খসড়া সূচির থেকে পরিবর্তিত হয়েছে আরও দু’টি ম্যাচের মাঠ। সেই দুই ম্যাচ আবার ডার্বি। মহামেডান বনাম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান বনাম মহামেডান। এই দু’টি ম্যাচই জামশেদপুরের বদলে হবে যথাক্রমে কিশোরভারতী ও যুবভারতীতে। অর্থাৎ সমস্ত বড় ম্যাচই কলকাতায় দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। তবে এখনও ইন্টারকাশী, ওড়িশা এফসি, মুম্বই সিটি এফসি’র বেশ কিছু হোম ম্যাচ কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। ৯১টি ম্যাচের সবক’টিই ফ্যানকোডে সরাসরি সম্প্রচারিত হবে। তবে ম্যাচগুলি কোন টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে? আইএসএল শুরুর এক সপ্তাহ আগেও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

আইএসএলে মোহনবাগানের সূচি:
১৪ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স (যুবভারতী) বিকেল ৫টা
২৩ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি (যুবভারতী) সন্ধে ৭:৩০
২৮ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মহামেডান (যুবভারতী) সন্ধে ৭:৩০
৬ মার্চ মোহনবাগান বনাম ওড়িশা এফসি (ভেন্যু ঠিক হয়নি) বিকেল ৫টা
১৪ মার্চ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু) সন্ধে ৭:৩০
২০ মার্চ মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (যুবভারতী) সন্ধে ৭:৩০
৪ এপ্রিল মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
১২ এপ্রিল মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি (যুবভারতী) সন্ধে ৭:৩০
১৯ এপ্রিল মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (গুয়াহাটি) সন্ধে ৭:৩০
২৬ এপ্রিল মোহনবাগান বনাম ইন্টার কাশী (যুবভারতী) সন্ধে ৭:৩০
৩ মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী) সন্ধে ৭:৩০
৯ মে মোহনবাগান বনাম এফসি গোয়া (গোয়া) বিকেল ৫টা
১৭ মে মোহনবাগান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (যুবভারতী) সময় এখনও নির্ধারিত হয়নি

আইএসএলে ইস্টবেঙ্গলের সূচি:
১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
২১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (কিশোরভারতী) বিকেল ৫টা
২৭ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি (কিশোরভারতী) বিকেল ৫টা
৫ মার্চ ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (কিশোরভারতী) বিকেল ৫টা
১৪ মার্চ ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (কিশোরভারতী) বিকেল ৫টা
২১ মার্চ ইস্টবেঙ্গল বনাম মহামেডান (কিশোরভারতী) বিকেল ৫টা
১১ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই) বিকেল ৫টা
১৬ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
২৪ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
২৮ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
৩ মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী) সন্ধে ৭:৩০
৮ মে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি (মুম্বই) সন্ধে ৭:৩০
১৭ মে ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশী (স্থান ও সময় এখনও নির্ধারিত হয়নি)

আইএসএলে মহামেডানের সূচি:
১৫ ফেব্রুয়ারি মহামেডান বনাম জামশেদপুর এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
২০ ফেব্রুয়ারি মহামেডান বনাম এফসি গোয়া (কিশোরভারতী) সন্ধে ৭:৩০
২৮ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মহামেডান (যুবভারতী) সন্ধে ৭:৩০
৭ মার্চ মহামেডান বনাম বেঙ্গালুরু এফসি (কিশোরভারতী) বিকেল ৫টা
২১ মার্চ ইস্টবেঙ্গল বনাম মহামেডান (কিশোরভারতী) বিকেল ৫টা
৩ এপ্রিল মহামেডান বনাম পাঞ্জাব এফসি (দিল্লি) সন্ধে ৭:৩০
১২ এপ্রিল মহামেডান বনাম ইন্টার কাশী (ভেন্যু ঠিক হয়নি) বিকেল ৫টা
১৭ এপ্রিল মহামেডান বনাম ওড়িশা এফসি (ভেন্যু ঠিক হয়নি) সন্ধে ৭:৩০
২১ এপ্রিল মহামেডান বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই) বিকেল ৫টা
২৬ এপ্রিল মহামেডান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (দিল্লি) বিকেল ৫টা
৩ মে মহামেডান বনাম মুম্বই সিটি এফসি (কিশোরভারতী) বিকেল ৫টা
১০ মে মহামেডান বনাম কেরালা ব্লাস্টার্স (কোচি) বিকেল ৫টা
১৭ মে মহামেডান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (গুয়াহাটি) সময় এখনও নির্ধারিত হয়নি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন