নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আরও এক শৃঙ্গে বুমরাহ

আবেগতাড়িত হয়ে কী টুইট পেসারের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৭, ০৭:৫১

options
link
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আরও এক শৃঙ্গে বুমরাহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নামার আগে মিলল সুখবর। ফের কুড়ি-কুড়ির ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষস্থানে জশপ্রীত বুমরা।

Advertisement

[কলম্বো থেকে কোটলার দৌড়, ঝলকে নেহরার নানা কীর্তি]

Advertisement

গত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটে যে কজন তরুণ ক্রিকেটার নজর টেনেছেন তার মধ্যে সামনের সারিতে বুমরাহ। ডেথ বোলিংয়ে তাঁকেই এখন বিশ্বসেরা বলছেন অনেক বিশেষজ্ঞ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে তাঁর দুরন্ত বোলিং ভারতকে জিতিয়েছিল। তারপরই একদিনের ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছিলেন এই পেসার। যা তাঁর কেরিয়ারের সেরা ব়্যাঙ্ক ছিল। এবার টি-টোয়েন্টিতে বুমরাহর উত্থান চোখ ধাঁধিয়ে দিল। ফের এক নম্বরে উঠে এলেন। পাক স্পিনার ইমাদ ওয়াসিম নেমে এসেছেন দু নম্বরে। এই কীর্তির পর আবেগপ্রবণ হয়ে একটি টুইট করেন ২৩ বছরের এই তারকা। লেখেন, যখন কেউ সবার নিচে থাকে তখনই সে বুঝতে পারে দুনিয়ার শীর্ষে পৌঁছানো কতটা আনন্দের, প্রাপ্তির। ধন্যবাদ আমার পরিবার ও টিমকে। নাম্বার ওয়ান। লন্ডনে গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নো বল নিয়ে কম কথা শুনতে হয়নি বুমরাহকে। ট্রাফিক আইন মানার বিষয়ে তাঁর বিতর্কিত ডেলিভারি নিয়ে বিজ্ঞাপন করেছিল একটি রাজ্য। বুমরাহ অবশ্য নীরবে পারফরম্যান্স করে বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটে তিনি টিকে থাকার জন্য এসেছেন। ডেথ বোলিংয়ে তাঁর ধারেকাছে কেউ নেই।

Advertisement

 

[ফের নয়া কীর্তি, এবার শচীনের ১৯ বছরের পুরানো রেকর্ড ভাঙলেন বিরাট]

টেস্ট এবং একদিনের বিশ্ব ক্রিকেটে কার্যত দাদা হলেও টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত বেশ খানিকটা পিছিয়ে। ব়্যাঙ্ক ৫ নম্বরে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ভারত ৩-০ জিতে নিলে কোহলিরা ক্রম তালিকায় ২ নম্বরে উঠে আসতে পারেন। ১২৫ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ের সবার আগে কিউয়িরা। ভারতের পয়েন্ট এখন ১১৬।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.