সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রতিরোধ্য জুনিয়র মেন ইন ব্লু৷ সোমবার দক্ষিণ আফ্রিকাকে মাটি ধরিয়ে গ্রুপ শীর্ষে থেকে জুনিয়র হকি বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ভারত৷ কানাডা এবং ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে পরাস্ত করলেন মনদীপ সিংরা৷
খেলার শুরুতেই অধিনায়ক হরজিতের গোলে এগিয়ে যায় ভারতীয় জুনিয়র দল৷ পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে প্রথমার্ধেই সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা৷ গোল করেন কেইল লায়ন৷ দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ান হরজিৎরা৷ ফলে দক্ষিণ আফ্রিকার ডিফেন্স ভাঙতে খুব বেশি সমস্যা হল না দলের৷ মনদীপের ব্যাক ফ্লিকে জয় নিশ্চিত করে ফেলে ভারত৷ দলের শক্তিশালী রক্ষণ আর ভাঙতে পারেনি প্রতিপক্ষ৷ ৯ পয়েন্ট নিয়ে পুল ডি-এর শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারতীয় দল৷ ১৫ ডিসেম্বর শেষ আটে ভারত খেলবে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য