সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনবার আবেদন করেছেন৷ তিনবারই নামঞ্জুর৷ একই ঘটনার পুনরাবৃত্তিতে আর ক্ষোভ চেপে রাখতে পারলেন না জোয়ালা গুট্টা৷ পদ্ম সম্মান নিয়ে তাঁর সঙ্গে অবিচার হয়েছে বলেই সরব হলেন তিনি৷
গতকালই পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে৷ মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের পাশাপাশি আছেন অলিম্পিকে রূপোজয়ী পি ভি সিন্ধু৷ কিন্তু এবারও পদ্ম প্রাপকদের তালিকায় নেই জোয়ালা গুট্টা৷ ঘটনায় তিনি যে বেশ হতাশ, তা জানাতে গোপন করেননি৷ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্নও তুলেছিলেন৷ দেশের এই ঐতিহ্যশালী সম্মান প্রাপকদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন৷ তাঁর সাফল্যের বিবরণী তুলে ধরে তাঁর প্রশ্ন, তাঁর কৃতিত্ব কি তাঁকে পদ্ম সম্মান পাওয়ার উপযোগী করে তোলেনি?
বৃহস্পতিবারও এ নিয়ে মুখ খোলেন তিনি৷ জানান, যখন মিক্সড ডাবলসে বিশ্বে ৬ নম্বর ছিলেন, আর মহিলাদের ডাবলসে ১০ নম্বরে ছিলেন, তখনও তাঁকে এই সম্মানের জন্য বিবেচনা করা হয়নি৷ এই বিবেচনা যে তাঁর কাছে যন্ত্রণাদায়ক, সে কথাই জানিয়েছেন তিনি৷
Expecting to be acknowledged nothing else, it is the 3rd time I applied. I feel I’ve been let down: Jwala Gutta on Padma Awards pic.twitter.com/i05o6zDalB
— ANI (@ANI_news) January 26, 2017
একই প্রশ্ন তুলেছেন পঙ্কজ আদবানীও৷ খেদ করে তিনি জানিয়েছেন ১৬টি আন্তর্জাতিক খেতাব জয় ও এশিয়ান গেমসে দুটি সোনা পাওয়ার পরও তাঁকে বিবেচনা করা হয়নি৷ খেদ করে তিনি বলেছেন, আর কী করলে এই সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করা যায় তা তিনি জানেন না৷
পদ্ম সম্মান নিয়ে বরাবরই কিছু না কিছু বিতর্ক তৈরি হয়৷ এবার সেই বিতর্ক দানা বেঁধেছে ক্রীড়াদুনিয়ায়৷
%%SP_PROTECT_1%%সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের