সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দান্ত পারফর্ম করে কবাডি বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল ভারত৷ ইংল্যান্ডকে দুরমুশ করে অত্যন্ত সহজে জয় হাসিল করলেন সন্দীপ নরওয়ালরা৷ ম্যাচের ফল ৬৯-১৮৷
শুরু থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট বজায় রেখেছিল ভারতীয় দল৷ বিপক্ষকে পয়েন্ট নেওয়ার কোনও সুযোগই দিচ্ছিল না তারা৷ ফলে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিরুদ্ধে প্রত্যাশিত জয় পকেটে পুরল অনুপ কুমার অ্যান্ড কোম্পানি৷
মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের লড়াই দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা৷ তবে শুধুই কবাডির টানে নয়. ছিল একটি বিশেষ কারণও. কারণ এদিন আরএসএস-এর বিরুদ্ধে মঞ্চে নেমেছিলেন বলবন্ত সিংয়ের ছেলেরা৷ অর্থাৎ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ কীভাবে? কারণ ইংল্যান্ড দলের ছ’জন খেলোয়াড়ই ব্রিটেনের আরএসএস সংগঠনের সদস্য৷ সেখানে আবার আরএসএস হিন্দু স্বয়ংসেবক সংঘ হিসেবে পরিচিত৷
চলতি কবাডি বিশ্বকাপের দুরন্ত ফর্মে রয়েছে ভারত৷ শুরুতে দক্ষিণ কোরিয়ার কাছে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ কামব্যাক করেন সুরজিৎরা৷ তারপর বাংলাদেশ ও আর্জেন্টিনার বিরুদ্ধেও বড় ব্যবধানে জেতে দল৷ শেষ চারে ভারত মুখোমুখি হতে পারে তাইল্যান্ড অথবা ইরানের. গতবারের চ্যাম্পিয়নরা যে ফর্মে রয়েছেন, তাতে কোনও বাধাই তাদের কাছে বড় নয়৷ এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের