ফুটবলের উৎসব। বিশ্বকাপ উপলক্ষে বিধাননগর জুড়ে সাজ সাজ রব। চওড়া হচ্ছে রাস্তা। নিরাপত্তার ঘেরাটোপে স্টেডিয়াম। পথে পুলিশ, আকাশে ড্রোন। নিরাপত্তায় হালহকিকত খোঁজ নিলেন কলহার মুখোপাধ্যায়।
Advertisement
কড়া নজর
Advertisement
- স্টেডিয়ামের ভিতরে চারস্তরীয় নিরাপত্তাবলয়।
- ২৫০টির উপর নতুন সিসিটিভি।
- বিধাননগর কমিশনারেটের দু’টি ড্রোন।
- নিরাপত্তার দায়িত্বে ৪,৫০০ পুলিশ।
- খেলার দিন ৩,০০০-এরও বেশি গাড়ির জন্য পার্কিং।
- প্রত্যেকটি গেটের ১কিমি ব্যাসার্ধের মধ্যে থাকছে পার্কিং এরিয়া।
- ২০০টি অতিরিক্ত বাস। সঙ্গে আরও ১০০টি শাটল বাস পরিষেবা। রুট-মিলনমেলা থেকে উল্টোডাঙা। মিলন মেলা থেকে করুণাময়ী।
- করুণাময়ী থেকে জিডি আইল্যান্ড। উল্টোডাঙা থেকে অনিন্দিতা বাস স্টপেজ।
- ফিফার হেড কোয়ার্টার হায়াত রিজেন্সি হোটেলে।
- পার্কিংয়ের জন্য তৈরি হয়েছে অ্যাপ। তাতে গাড়ি, গেট ও টিকিটের নম্বর দিয়ে সার্চ করলে পার্কিং প্লেসের হদিশ মিলবে।স্টেডিয়ামের পাশের প্রত্যেকটি হোটেল রেস্তোরাঁর নজরদারিতে অ্যান্টি ক্রাইম প্রিভেনসন টিম।
নজরে স্টেডিয়াম
Advertisement
- দর্শক ৬৪ হাজারের কিছু বেশি।
- কোনওরকম দুর্ঘটনা ঘটলে ৮ মিনিটের মধ্যে স্টেডিয়াম খালি করে দেওয়ার ব্যবস্থা।
- মূল স্টেডিয়ামে ঢুকতে অস্থায়ী গেট ৮৪টি। প্রত্যেকটি গেটে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর ও হ্যান্ড মেড মেটাল ডিটেক্টর।
- টিকিট চেক করার জন্য স্ক্যানার মেশিন।
- স্টেডিয়ামে ঢোকার মূল গেটে প্রথম দফা ফিজিক্যাল চেকিং। তারপর র্যাম্পের আগে স্ক্রিন চেকিং অ্যারেঞ্জমেন্ট। মাঠে ঢোকার আগে ডিএফএমডি ও বিশেষ ক্ষেত্রে ব্যাগেজ স্ক্যানার দিয়ে চেকিং।
- থাকছে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান। এর জন্য তৈরি হয়েছে বিশেষ স্কোয়াড। টিমে রয়েছে অগ্নি নির্বাপণ বিভাগ, এনডিআরএফ, বম্ব ডিজপোসাল স্কোয়াড, ক্যুইক রেসপন্স টিম, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ।
টিমের ব্যবস্থা
- জলের জন্য পিএইচই দায়িত্ব নিতে পারে। থাকতে পারে ফিফা নিয়োজিত সংস্থাও।
- স্টেডিয়ামের ভিতরে থাকছে ফিফার ফুড অ্যান্ড বেভারেজ সেকশন।
- সল্টলেক স্টেডিয়ামে মোট ম্যাচ ১০টি। গ্রুপের ম্যাচ ছাড়াও অন্য গ্রুপের জাপান-ক্যালেডোনিয়া ম্যাচ এখানে।
ফাইনালও সল্টলেকে। - নিউটাউনের ওয়েস্টউইন্ড হোটেলে থাকছেন ফিফার রেফারিরা। টুর্নামেন্টের সব রেফারি ওখানেই থাকবেন।
- গ্রুপ এফ-এর ৪টি টিম, ইরাক, ইংল্যান্ড, চিলি ও মেক্সিকোর ফুটবলার ও সাপোর্ট স্টাফরা থাকছেন।
- ফুটবল টিম হোটেল থাকছে নিউটাউনের নভোটেলে। নেওয়া হয়েছে ৩টি ফ্লোর।
খেলার সাজ
- যুব বিশ্বকাপ উপলক্ষে চওড়া হচ্ছে ভিআইপি ও যশোর রোড। দায়িত্ব পূর্ত দপ্তর।
- বিধাননগর-নিউটাউন জুড়ে চলছে বিউটিফিকেশনের কাজ। বন দফতর, বিধাননগর পুরনিগম, হিডকো, সিএমডিএ মিলে এই কাজ করছে।
- সল্টলেক-নিউটাউন জুড়ে চলছে বুলেভার্ড সৌন্দর্যায়নের কাজ। বসছে নানা ধরনের স্কাল্পচার।
- স্টেডিয়াম ও যাতায়াতের রাস্তার দু’পাশের হোটেল ও গেস্ট হাউসগুলির জন্য থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
- স্টেডিয়ামের সাই গেটের সামনে সাবওয়ে খুলে দেওয়ার চেষ্টা চলছে।
- আইএনসিএ-র দায়িত্বে বাইপাস, সল্টলেকের রাস্তা, নিউটাউন ও ভিআইপি রোডে বসছে নানান আন্তর্জাতিক মানের সাইনেজ (ডিরেকশনাল, ইনফরমেটিভ)।
- রাস্তায় বসছে একাধিক আন্তর্জাতিক মানের সিগনাল।
- জোড়ামন্দির থেকে চিনার পার্ক পর্যন্ত ভিআইপি রোডের সমান্তরাল রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে।
- সল্টলেকের প্রত্যেকটি সেক্টর সেজে উঠছে। লাগানো হয়েছে নতুন লাইট। ফুটপাথ মেরামত করা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে রাস্তা।
- করুণাময়ী থেকে বাইপাস দখলমুক্ত হয়েছে। তার সমান্তরাল খালধারের রাস্তা থেকেও বেআইনি দখলদারদের সরানো হয়েছে। করুণাময়ীর চারপাশের সার্ভিস রোডের গতি বৃদ্ধি করতে অস্থায়ী বাজার তুলে দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
অবৈধ বালি কারবারিদের থেকে ‘ঘুষ’, ফাঁদ পেতে ঝাড়গ্রামে পাকড়াও পুলিশ কনস্টেবল
-
‘ন্যাশনাল ক্রাশ’ হয়েও আক্ষেপ! এবার কোহলির কাছে কোন বিশেষ আবদার ভাইরাল মেধাবীর?
-
‘ফুল অউর কাঁটে’-র পরিচালক কুকু কোহলির প্রয়াণ! শোকতপ্ত বলিউড
-
রাস্তা দখল করে সেকেন্ড-হ্যান্ড গাড়ির ‘শোরুম’! বিজেপি বিধায়ক বললেন, ‘তৃণমূল জমানার ট্র্যাডিশন’
-
অ্যাপ বাইকে বাড়ির পথে, মাঝপথেই সব শেষ! বাগুইআটিতে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের