সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে সবে শুরু হয়েছে উইক এন্ড৷ জেন এক্স শুরু করছে সপ্তাহান্তের ওয়ার্ম আপ৷ তার আগেই সোশ্যাল নেটওয়ার্কে হঠাৎ করেই দেখা দিল নতুন ট্রেন্ড৷
অবসর ভেঙে ফিরছেন মেসি!
একেবারেই চোখ কপালে তোলার মতো বিষয় নয়৷ আবার নীল-সাদা জার্সি গায়ে মাঠে দেখা যাবে আধুনিক ফুটবলের রাজপুত্রকে৷
শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর তাঁর সঙ্গেই কেঁদেছিল গোটা ফুটবল বিশ্ব৷ যেন বিশ্বাস করতেই পারেননি, পেনাল্টি মিস করতে পারেন তিনি৷ বিশ্বাস করতে পারেননি যে, কোপা চ্যাম্পিয়ন হবে না আর্জেন্টিনা৷ টানা তিনটি মেজর ফাইনালে হারের পর আর চুপ থাকতে পারেননি মেসি৷ নিয়ে ফেলেছিলেন সিদ্ধান্ত৷ আর খেলবেন না জাতীয় দলের হয়ে৷ তিনি নাকি ‘পয়া’ নন৷ তিনি নাকি যোগ্য ‘নেতা’ নন৷ তাই হয়তো মন শক্ত করেই বিদায় নিয়েছিলেন দেশের দায়িত্ব থেকে৷ আগামী প্রজন্মের হাতে ছেড়ে দিয়েছিলেন দেশের সম্মানরক্ষার ব্যাটন৷
তাঁর অবসরের সিদ্ধান্ত নেওয়ার পরই ‘হায় হায়’ করে উঠেছিল গোটা বিশ্ব৷ এবার কী হবে আর্জেন্টিনার? হয়তো পর্দার পিছনে থেকে এই উত্তরই খুঁজতে চেয়েছিলেন তিনিও৷ কিন্তু অল্প কয়েক দিনেই হয়তো পেয়েছেন উত্তর৷ তিনি ছাড়া কেউ নেই, যিনি আর্জেন্টিনার সম্মানরক্ষা করতে পারেন৷ প্রমাণ মিলেছে ওলিম্পিকেই৷ খালি হাতে ফিরতে হয়েছে গ্রেটেস্ট শো থেকে৷ এরপরই এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন ফিরে আসার সিদ্ধান্তের কথা৷ বলেছেন, “জাতীয় দলে এখন প্রচুর সমস্যা রয়েছে৷ আর নতুন করে দেশকে বিপদে ফেলতে চাই না৷ আমি চেয়েছিলাম যেভাবেই হোক না কেন দেশের যেন ভাল হয়৷ আর্জেন্টিনার ফুটবলের উন্নতির জন্য অনেক পরিবর্তন দরকার৷ কিন্তু বাইরে থেকে সমালোচনা না করে দায়িত্ব নিয়ে সেগুলো ঠিক করতে চাই আমি৷ তাই ফিরে আসার সিদ্ধান্ত নিলাম৷”
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে