লিওনেল মেসি (Lionel Messi) এবং আর্জেন্টিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুররহিম। তাঁর দাবি, গত বছর আর্জেন্টিনা কেরলে খেলতে আসার নামে তাঁদের কাছ থেকে ২৫০ কোটি টাকা নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মেসি বা আর্জেন্টিনা দল কেরলে আসেনি, যা প্রতারণার শামিল।
আরও পড়ুন:
আসলে গত বছর নভেম্বরে কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। কিন্তু সেই ম্যাচ আয়োজিত হয়নি। সব প্রস্তুতি সারা হয়ে গেলেও ফিফার থেকে প্রয়োজনীয় অনুমতি না মেলায় ওই ম্যাচ সম্ভব হয়নি। সেসময় বলা হয় নভেম্বরে না হলেও এ বছর মার্চের আন্তর্জাতিক উইনডো-তে অবশ্যই কেরলে আসবে আর্জেন্টিনা।
স্বাভাবিকভাবেই মেসি আসছেন বলে প্রচার করা শুরু করে দেয় কেরলের বাম সরকার। এমনিতেই কেরলে প্রচুর ফুটবলভক্ত, মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে আলাদা পাগলামো আছে। ভোটের ঠিক আগে আগে মেসিকে আনতে পারলে সেটার প্রভাব ভোটেও পড়বে বলে আশাবাদী ছিল কেরল সরকার। কিন্তু বিধি বাম। শেষপর্যন্ত মার্চেও মেসি এলেন না। ফলে এখন কেরল সরকারকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মেসিকে আনার নামে সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ তুলছে কংগ্রেস।
এই পরিস্থিতিতেই বিস্ফোরক দাবি করলেন কেরলের ক্রীড়ামন্ত্রী। ভি আবদুররহিম বললেন, “আমরা স্পনসর জোগাড় করে ফেলেছিলাম। ২৫০ কোটি টাকা তুলেছিলাম। সেই টাকা আর্জেন্টিনা দলকে দেওয়াই হয়েছিল। কিন্তু তারপর আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।” হতাশার সুরে কেরলের অর্থমন্ত্রী বলছেন, “এমনটা হতে পারে, আমি ভাবতেও পারছি না। এখন কার কাছে যাব, কী করব কিছুই বুঝতে পারছি না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘হাত কেটে নেব’, সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের
-
আমলাদের গাড়ির পতাকাও এবার ‘ব’ মুক্ত, নকশায় ফিরল অশোক চক্র
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?