সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান৷ চোট সারিয়ে ফের দেশের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি৷ আর মাঠে ফিরেই এলএম টেন মুখোমুখি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের৷
চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মেসি৷ দুরন্ত ফর্মে থাকাকালীনই জাতীয় দলে ফিরছেন৷ শুক্রবারই আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে৷ যাতে অ্যাগুয়েরো, হিগুয়েনদের সঙ্গে রয়েছেন মেসিও৷ উরুতে চোটের জন্য বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার৷ তাঁকে ছাড়া তিনটের কোনওটিতেই জয়ের মুখ দেখেনি এডগার্ডোর দল৷ তাই মেসি দলে ফেরায় নতুন করে অক্সিজেন পাচ্ছে দল৷
১০ নভেম্বর ব্রাজিলের বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা৷ ১৫ নভেম্বর তাদের পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া৷ বার্সেলোনার দুই তারকা মেসি ও নেমারকে মুখোমুখি দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব৷
সর্বশেষ খবর
-
মাকে হারানোর যন্ত্রণা নিয়েও মাঠে, হাফসেঞ্চুরি করে অঝোরে কান্না প্রাক্তন নাইট নীতীশ রানার
-
হরমুজ ফসকেছে ইরানের মুঠি থেকে! মার্কিন চালে অস্বস্তিতে তেহরান
-
চা বাগানের জমি বিক্রির টাকা তৃণমূল ফান্ডে! উত্তরে কেলেঙ্কারির অভিযোগ মন্ত্রী শংকরের
-
সোনার খনিতে ভয়ংকর ধস আফ্রিকার, চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু
-
তারাপীঠের পর নিউ মার্কেট, গভীর রাতে হোটেলে বিধ্বংসী আগুন! মৃত কমপক্ষে ৯