সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন খারাপের ১৬ আগস্ট। ১৯৮০ সালের ১৬ আগস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ম্যাচকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ইডেন গার্ডেন্স। ঘটেছিল মর্মান্তিক এক দুর্ঘটনা। বড় ম্যাচ দেখতে গিয়ে অকালে ঝরে গিয়েছিল ১৬টি তাজা প্রাণ। তাঁদের পরিবারের জন্য বড় উদ্যোগ নিল মোহনবাগান। ডার্বি ম্যাচ দেখতে গিয়ে যে ১৬ জন ফুটবলপ্রেমী ১৯৮০ সালের ১৬ আগস্ট অকালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে ক্লাবের মেম্বারশিপ কার্ড দেওয়া হবে বলে স্থির করেছে মোহনবাগান।
এখনকার ডার্বি ম্যাচ। সেই সময়ে বলা হত বড় ম্যাচ। ১৬ আগস্টের সেই বড় ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। অপ্রীতিকর ঘটনা ঘটেছিল দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে। বল দখলের লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠ। তার রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
[আরও পড়ুন: পাখির চোখ বিশ্বকাপ, অবসর ভেঙে জাতীয় দলে কামব্যাক স্টোকসের]
সেই দুঃখজনক ঘটনার পরে কেটে গিয়েছে ৪৩ বছর। ১৬ আগস্টের স্মৃতি এখনও কাঁদায় কলকাতা ময়দানকে। এখনও দিনটা কালো অধ্যায় হিসেবেই পরিচিত ভারতীয় ফুটবলে। সেই ১৬ জন প্রয়াত ফুটবলপ্রেমীর পরিবারের হাতে সদস্য কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসের স্পেশ্যাল ভিডিও থেকে বাদ ইরমান খান, সমর্থকদের রোষানলে পাক বোর্ড]
সর্বশেষ খবর
-
উত্তর-পূর্ব ভারতে রূপকথার সফর, আইআরসিটিসির বিশেষ ট্যুর প্যাকেজ ‘গ্রিন এস্কেপ’, জানুন খুঁটিনাটি
-
পরিবর্তনের বাংলায় পুজোর থিমে রাষ্ট্রবাদ থেকে মহাকাব্য, জোর ধর্মীয় আচার-রীতিতে
-
সৎ বাবাদেরও রয়েছে পূর্ণ পিতৃত্বের অধিকার, ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী