ভারতীয় ফুটবলে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ফুটবলার নীতি নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে একগুচ্ছ প্রস্তাব রাখল মোহনবাগান (Mohun Bagan)। ওসিআই ফুটবলারদের ঐচ্ছিক অন্তর্ভুক্তি, দলে কতজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার খেলানো হবে, তাঁদের বয়সসীমা কী হবে, এই সংক্রান্ত নানান বিষয়ে প্রস্তাব রেখেছে সবুজ-মেরুন ক্লাব।
আরও পড়ুন:
ক্লাবের তরফে বলা হয়েছে, ওসিআই ফুটবলারদের নেওয়া বাধ্যতামূলক না করে ক্লাবগুলোর জন্য ঐচ্ছিক রাখা হোক। পাশাপাশি তাঁদের ডোমেস্টিক ফুটবলার হিসাবে গণ্য করা হলে ক্লাবগুলো আরও বেশি ওসিআই খেলোয়াড় দলে নিতে উৎসাহিত হবে বলেও জানিয়েছে মোহনবাগান। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জন্য সর্বোচ্চ বয়সসীমা বেঁধে দেওয়ার কথাও বলা হয়। ৩৫ বছর বয়সি কোনও ওসিআই ফুটবলারকে না নেওয়ার কথা বলেছে সবুজ-মেরুন। তাদের কথায়, ‘বয়সসীমা ৩৫ হলে এই উদ্যোগের মূল উদ্দেশ্য পূরণে কার্যকর হবে না।’
তাছাড়াও মোহনবাগান স্বল্পমেয়াদি পরিকল্পনায় ৩০ বছরের কম বয়সি ওসিআই ফুটবলারদের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। যাতে তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় পাসপোর্ট পেয়ে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলতে পারেন। অন্যদিকে, দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসাবে ২০৩৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে ২৬ বছরের কম বয়সি ওসিআই খেলোয়াড়দের দেশীয় ফুটবলার হিসাবে সই করানোর কথা বলা হয়েছে।
প্রশ্ন হল, প্রত্যেক ক্লাবে কতজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে দেখা যেতে পারে? এই ব্যাপারে ফেডারেশন এখনও পর্যন্ত কোনও রোডম্যাপ দেয়নি। মোহনবাগান চাইছে, প্রত্যেক ক্লাব যাতে দু-তিনজন ফুটবলার ‘ডোমেস্টিক প্লেয়ার’ হিসাবে রেজিস্ট্রেশন করতে পারে। এ ব্যাপারে ফেডারেশনের কাছে দ্রুত অনুমতি চেয়েছে সবুজ-মেরুন ক্লাব।
উল্লেখ্য, সম্প্রতি ফেডারেশনের জেনারেল বডির মিটিংয়ে সিদ্ধান্ত হয়, নতুন মরশুমের আইএসএল ও আইএফএলে পুরো ম্যাচে প্রতি টিমকে কমপক্ষে একজন ভারতীয় স্ট্রাইকারকে খেলাতেই হবে। বিগত কয়েক দশক ধরে প্রায় সমস্ত দলই গোটা ম্যাচে কমপক্ষে দুই বিদেশি খেলায়। অনেকের অভিযোগ, এই কারণে দেশি স্ট্রাইকাররা উঠে আসছেন না। তাই ওসিআই নীতিতে বেশি ম্যাচ টাইম পেয়ে ভারতীয় স্ট্রাইকাররা জাতীয় দলে খেললে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুখ সারাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ওষুধের এই ভুলেই ক্ষতি লিভারের!
-
বিশ্বকাপ ফাইনালে মারামারির শাস্তি! নিষিদ্ধ মেসির চার সতীর্থ-কোচ, বিরাট জরিমানা আর্জেন্টিনার
-
৩৩৫ কোটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক দুর্গ কিনলেন জুকারবার্গ, কী রয়েছে অন্দরমহলে?
-
বেতন ২০ হাজার ছাড়ালে তবেই দিতে হবে কর, কবে থেকে কার্যকর প্রফেশনাল ট্যাক্সের নয়া নিয়ম?
-
এবার লাভবান হবেন ক্ষুদ্র উদ্যোক্তা ও চাষি, প্ল্যান বাতলালেন দিলীপ