তাঁর হাত ধরে আইএসএল জয়। ২২ বছর পর ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু মরশুম শেষ হতেই লাল-হলুদ ভক্তদের বিদায়বার্তা জানালেন কোচ অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গলের অভিযান শেষ হওয়ার আগেই অস্কার জানিয়েছিলেন, মরশুম শেষ হলে বিদায় নেবেন। আইএসএল জেতার পর তাঁর সঙ্গে চুক্তিবৃদ্ধি নিয়ে কথাবার্তার মধ্যে ইস্টবেঙ্গল ছাড়লেন অস্কার।
আরও পড়ুন:
আসলে ৩১ মে’তে চুক্তি শেষ হয়েছে অস্কারের। নতুন চুক্তিও হয়নি। এবার সোশাল মিডিয়ায় খোলা চিঠি দিয়েছেন তিনি। ‘লাল-হলুদের সমর্থকদের’ উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আমাগো ফ্যানরা ইস্টবেঙ্গলের প্রাণ। তাঁদের উদ্দেশ্য করে আবেগভরে চিঠিটা লিখছি। এই মরশুমটা আমি সারাজীবন মনে রাখব। আইএসএল জয় এক ঐতিহাসিক ঘটনা। যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই অসাধারণ। আমরা ডুরান্ড ও সুপার কাপের ফাইনালে উঠেছি। সেখানে হেরে গেলেও কামব্যাক করেছি। আইএসএল জেতার জন্য দারুণ মানসিক শক্তি দেখিয়েছে। তার জন্য আমি গর্বিত।’
অস্কার আরও লিখেছেন, ‘জীবনের মতোই ফুটবলেও স্বচ্ছতা, পরিকল্পনা ও দূরদৃষ্টি প্রয়োজন। সময়োপযোগী ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ ছাড়া একটি বিজয়ী ক্রীড়া প্রকল্প দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে পারে না। এক মাস আগেই জানিয়েছিলাম, আমরা আর ইস্টবেঙ্গলে থাকব না। সমর্থকরা সর্বস্ব দিয়েছে এবং আশা করি আমরাও তার প্রতিদানে গর্ব করার মতো কিছু দিতে পেরেছি। ইস্টবেঙ্গল আমার হৃদয়ে সর্বদা একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে।’ সহকারী কোচেদের বিদায়ের কথাও নিশ্চিত করেছেন তিনি। বিদায়বার্তায় ক্লাব কর্মকর্তা ও ইমামিকে ধন্যবাদ জানিয়েছেন অস্কার।
— Oscar Bruzon (@obruzon) June 1, 2026
ভারতীয় ফুটবল এখনও দোলাচলে। অন্যদিকে ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা ইমামির চুক্তিবৃদ্ধিতে কোনও সিলমোহর পড়েনি। ফলে অস্কার চাইলেও ইস্টবেঙ্গলে থাকতে পারছেন না। তার মানে এই নয় যে তাঁকে ভবিষ্যতে লাল-হলুদের ডাগআউটে দেখা যাবে না। ভারতীয় ফুটবলের রূপরেখা ও ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তির ছবিটি পরিষ্কার হলেই ফের অস্কারকে দেখা যেতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র