Usain Bolt

১৮ বছরেই বাজিমাত, বোল্টের রেকর্ড ভেঙে ইতিহাস তরুণ স্প্রিন্টারের

অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নজিরবিহীন পারফরম্যান্স করলেন তরুণ স্প্রিন্টার। রবিবার ফাইনালে ২০০ মিটার দৌড় শেষ করে ফেললেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৬:৩৩

options
link
১৮ বছরেই বাজিমাত, বোল্টের রেকর্ড ভেঙে ইতিহাস তরুণ স্প্রিন্টারের
কিংবদন্তি বোল্টের রেকর্ড ভেঙে দিলেন ১৮ বছরের স্প্রিন্টার।

অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নজিরবিহীন পারফরম্যান্স করলেন তরুণ স্প্রিন্টার গাউট গাউট। রবিবার ফাইনালে ২০০ মিটার দৌড় শেষ করে ফেললেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে। এর ফলে সোনার পদক তো জিতলেনই, একই সঙ্গে ভেঙে দিলেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্টের রেকর্ড।

Advertisement

রেসিং ট্র্যাকে ১৮ বছর বয়সি গাউটের আগুনে গতির সামনে ম্লান হয়ে গেল ২৩ বছর বয়সের আগে বোল্টের নজির। ১৯.৯৩ সেকেন্ডে ২০০ মিটার রেস শেষ করেছিলেন জামাইকার কিংবদন্তি। এই দৌড়ের আগে গাউটের ব্যক্তিগত সেরা সময় ছিল ২০.০২ সেকেন্ড। অল্প সময়ের ব্যবধানে নিজের সেই রেকর্ড ভেঙে দিলেন অজি স্প্রিন্টার। ফাইনালে শুরুর দিকে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত গাউট চলে যান ধরাছোঁয়ার মধ্যে। বাঁক পেরিয়ে শেষ ১০০ মিটারে তিনি গতি বাড়িয়ে অন্যদের ছাপিয়ে যান। এইডান মারফি ১৯.৮৮ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে দ্বিতীয় এবং ক্যালাব ল ২০.২১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত কয়েক বছরে জুনিয়র স্তর থেকে উঠে এসে দ্রুতই সিনিয়র পর্যায়ে নিজের জায়গা করে নিয়েছেন গাউট। তিনিই অস্ট্রেলিয়ার সবচেয়ে চর্চিত অ্যাথলিটদের একজন। অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নিয়মিত প্রতিযোগিতা তাঁর পারফরম্যান্সকে আরও পরিণত করেছে। মূলত ট্র্যাকের রেসের দ্বিতীয় ভাগে নিজের সেরা ছন্দে আসার জন্য সুখ্যাতি রয়েছে তাঁর। ২০০ মিটার ইভেন্টে সফল হতে গেলে বাঁক ঘোরার সময় ভারসাম্য বজায় রাখা এবং শেষ ল্যাপে গতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজটাই নিখুঁতভাবে করে থাকেন গাউট।

Advertisement

প্রথম অস্ট্রেলিয়ান অ্যাথলিট হিসাবে ২০০ মিটার দৌড় ২০ সেকেন্ডের কম সময়ে শেষ করে ইতিহাস গড়লেন গাউট। রবিবার তিনি মাত্র ১৯.৬৭ সেকেন্ডে রেস সম্পন্ন করেন, যা তাঁকে অনূর্ধ্ব-২০ স্তরে বিশ্বের দ্রুততম স্প্রিন্টার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এত অল্প বয়সেই এমন অসাধারণ পারফরম্যান্সের পর এই তরুণ প্রতিভাকে নিয়ে অ্যাথলেটিক্স মহলে প্রত্যাশা বাড়ছে। ইংরেজি বানান অনুযায়ী এই তরুণ স্প্রিন্টারের নামের উচ্চারণ ‘গাউট’ হলেও, প্রকৃত উচ্চারণ ভিন্ন। তাঁর বাবা বোনা গুওটের কথায়, দক্ষিণ সুদান থেকে মিশরে যাওয়ার সময়, অস্ট্রেলিয়ায় আসার আগে সরকারি নথিতে ভুলবশত তাঁর নামের বানান ‘Gout’ লেখা হয়। আসলে নামের সঠিক উচ্চারণ ‘গুওট’। তবে সেই ভুল বানানই এখন পরিচয়ের অংশ হয়ে গিয়েছে। বর্তমানে ‘গাউট গাউট’ নামেই বিশ্বজুড়ে পরিচিত এই উদীয়মান স্প্রিন্টার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.