এশিয়ান গেমসে প্রথম পদক ঘরে তুলল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতেছেন এলাভেনিল ভালারিভান, সোনম মাসকার ও বিদর্সা বিনোদ। পরে এলাভেনিল ব্যক্তিগত ইভেন্টেও রুপো জেতেন। অন্যদিকে মিক্সড মার্শাল আর্টসে ঐতিহাসিক পদকজয় নিশ্চিত করেছন ভারতের সূচিকা তারিয়াল। এই প্রথমবার এশিয়ান গেমসে এমএমএ অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করে নিয়েছেন ‘রোডিজ’-এ অংশ নেওয়া সূচিকা।
আরও পড়ুন:
জাপানে এশিয়ান গেমসে ভারতের প্রথম পরীক্ষা ছিল শুটিংয়ে। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দলগত সাফল্যে পদকের খাতা খুলল। তবে অল্পের জন্য রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ১৯০৪.২ স্কোরে সোনা জিতেছে চিন। সেখানে ভারতের পয়েন্ট ১৮৯৮। তৃতীয় জাপান ১৮৯৭.১। এর সঙ্গে এলাভেনিল ভালারিভান ৬৩৩.৫ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। সেখানেও রুপো জিতলেন। একসঙ্গে জাপানি প্রতিদ্বন্দীর থেকে এগিয়ে ছিলেন। তবে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়। অন্যদিকে সোনমও ফাইনালে উঠেছেন।
🚨 INDIAN WOMEN’S 10M AIR RIFLE TEAM WINS THE SILVER MEDAL FOR INDIA! 🥈
AdvertisementThe Trio of Sonam, Elavenil & Vidarsa wins first medal for India at Asian Games 2026
Indian Team Overall Score: 1898.0
WELL DONE GIRLS! 🔥🔥🔥 pic.twitter.com/qdSYgNSU4h
— The Khel India (@TheKhelIndia) September 20, 2026
এবারই প্রথম এশিয়ান গেমসে এমএমএ অন্তর্ভুক্ত হয়েছে। বক্সিংয়ের মতো এই ইভেন্টেও সেমিতে উঠলেই পদক নিশ্চিত হয়। কোয়ার্টারে সূচিকা ২-০ ব্যবধানে হারালেন মঙ্গোলিয়ার প্রতিনিধিকে। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। আকর্ষণীয় বিষয় হল, এর আগে ২০২২-এ কমনওয়েলথ গেমসে জুডোতে ও ২০২৩-এ এশিয়ান গেমসে কুরাশ ও ২০২৪-এ জুজুৎসুতে অংশগ্রহণ করেছিলেন। পরে এমএমএ বেছে নেন। সূচিকা আবার এমটিভি রোডিজ ও ইন্ডিয়াস আল্টিমেট ওয়ারিওয়ারের মতো রিয়ালিটি শোতেও ছিলেন।
WE HAVE 1ST EVER ASIAN GAMES MEDAL IN MIXED MARTIAL ARTS.
36 Year Old Suchika Tariyal Defeated Mongolia 2-0 to confirm India’s 1st ever MMA medal in Sports Debut at Asian Games!!
Look what it means to her 🥺🥺
She will play Semis tomorrow..#AsianGames2026 pic.twitter.com/ttoL76agOL
— Navin sports (@Navinsports) September 20, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জমি, সম্পত্তি লিখিয়ে বাবাকেই চড়-লাথি! শ্বশুরবাড়িতে রেখে খেতে না দিয়ে নৃশংস ‘অত্যাচার’ মেয়ের
-
‘ভাঁড়ের দল, থার্ড ক্লাস’, ভরা মঞ্চে মোদিকে নিয়ে রসিকতা করায় রাহুলকে তুলোধোনা বিজেপির
-
করম পরবে ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী! পুরুলিয়া থেকে কুড়মালি ভাষা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
-
মা-বাবার সুরক্ষার স্বার্থে পরিবারে নতুন সদস্য, কত লাখি গাড়ি উপহার দেবের?
-
বয়সকালে হাড় ভাঙার ঝুঁকি কতটা? কলকাতা মেডিক্যালে জানা যাবে বিনামূল্যেই