বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে আবারও উজ্জ্বল ভারত। পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতেছেন বসন্ত। তিনি ২.২১ মিটার লাফিয়ে নিজের সেরা পারফরম্যান্সের নজির ছুঁয়েছেন তিনি। বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এটি ভারতের দ্বিতীয় পদক।
আরও পড়ুন:
আলজেরিয়ার ইউনেস আয়াচি এবং গ্রেট ব্রিটেনের ওটিস পুল, দু’জনেই ২.২১ মিটার উচ্চতা পার করেছিলেন। তবে কে কোন পদক পাবেন, তা ঠিক হয় কতবার চেষ্টা করে তাঁরা এই উচ্চতা অতিক্রম করেছেন, তার ভিত্তিতে। আয়াচি প্রথম চেষ্টাতেই ২.২১ মিটার লাফিয়ে সোনা জেতেন। বসন্তের এই উচ্চতা পার করেন দু’টি প্রচেষ্টায়। আর পুলকে সফল হতে অপেক্ষা করতে হয় তৃতীয় চেষ্টার জন্য। তাই হিসাব অনুযায়ী রুপো পান বসন্ত এবং ব্রোঞ্জ পুলের।

ভারতের হাই জাম্পে এই সাফল্য সত্যিই স্পেশাল। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে প্রথমবার রুপোর পদক জিতেছে ভারত। বসন্তের এই পদক জয়ের পথটা ছিল বেশ কঠিন। তিনি ২.০৬ মিটার প্রথম প্রচেষ্টাতেই টপকে যান। এরপর ২.১২ মিটার পার করতে দু’বার চেষ্টা করতে হয়। তবে ২.১৭ মিটার তিনি আবার প্রথম চেষ্টাতেই পার করে দেন। এরপর তিনি লাফান ২.২১ মিটার। এই প্রচেষ্টাই তাঁকে রুপো এনে দেয়।
🚨 Watch Basant win SILVER for India at World U20!!!
🥇 🇩🇿 Younes Ayachi – Gold
🥈 🇮🇳 Basant – Silver
🥉 🇺🇸 Otis Poole – BronzeAll three medal-winning athletes cleared the same height of 2.21m in High Jump.
The medals were therefore decided on countback, based on the number… pic.twitter.com/lYsbXwhjk5
— nnis Sports (@nnis_sports) August 9, 2026
একই উচ্চতায় আয়াচি প্রথম চেষ্টায় সফল হওয়ায় সোনার দৌড়ে এগিয়ে যান। পুল তৃতীয় চেষ্টায় ২.২১ মিটার পার করলেও ততক্ষণে বসন্তের রুপো নিশ্চিত। এই প্রতিযোগিতায় ভারতের পদক ঝুলিতে এর আগে জ্যাভলিন থ্রোয়ে রুপো এনে দিয়েছিলেন আশিস যাদব। এবার বাসন্তের হাত ধরে এল আরও একটি রুপো। বিশ্ব জুনিয়র মঞ্চে পুরুষদের হাই জাম্পে তৈরি হল ভারতের নতুন ইতিহাস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র