Michael Schumacher

ভালো নেই মাইকেল শুমাখার! ভক্তদের উদ্বেগ বাড়িয়ে সামনে এল বড় আপডেট

২০১৩ সালের ডিসেম্বরে স্কি করতে গিয়ে গুরুতর জখম হন শুমাখার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ১৯:৩৬

options
link
ভালো নেই মাইকেল শুমাখার! ভক্তদের উদ্বেগ বাড়িয়ে সামনে এল বড় আপডেট
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক দশক অতিক্রান্ত। জনসমক্ষে দেখা যায়নি মাইকেল শুমাখারকে। কিংবদন্তি ফর্মুলা ওয়ান তারকা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন প্রতি মুহূর্তে। আর এবার তাঁর অনুরাগীরা পেলেন আরও খারাপ খবর। ভালো নেই শুমাখার। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। সম্প্রতি এমনই মনখারাপ করা কথা জানালেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল।

Advertisement

২০১৩ সালের ডিসেম্বরে স্কি করতে গিয়ে গুরুতর জখম হন শুমাখার (Michael Schumacher)। মস্তিষ্কে মারাত্মক চোট লাগে তাঁর। তার পর থেকে সুইজারল্যান্ডে সকলের আড়ালেই চিকিৎসাধীন ৫৪ বছরের তারকা। তাঁর পরিবারই চায়নি শুমাখারকে নিয়ে কোনওরকম খবর হোক। তবে সম্প্রতি সেবাস্তিয়ান ভেটেল জানিয়েছিলেন, এফ ওয়ান তারকার শারীরিক অবস্থা একেবারেই ভালো নেই। যদিও শুমাখারের আইনজীবী ফেলিক্স ড্যাম জানান, ব্যক্তিগত বিষয় সামনে আনতে চায় না তাঁর বাড়ির সদস্যরা। তাই সাতবারের চ্যাম্পিয়নের শারীরিক অবস্থার সাম্প্রতিকতম রিপোর্ট প্রকাশ্যে আনা যাচ্ছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘শচীন ছাড়া আর কেউ সফল নয়!’, ফর্মে থাকা বিরাটকেও চরম কটাক্ষ ডোনাল্ডের]

ফেলিক্স আরও জানান, একবার চূড়ান্ত রিপোর্ট সামনে এলেই সাংবাদিকদের নানারকম প্রশ্নের সম্মুখীন হতে হবে শুমাখারের পরিবারকে। একবার বিষয়টি জানিয়ে দিলেও ওখানেই সবকিছু শেষ হয়ে যাবে না। প্রতি মাসে তাঁদের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। তারপর যখন মনে হবে, রিপোর্টিং বন্ধ হয়ে যাবে। সবমিলিয়ে পরিবারের উপর আরও মানসিক চাপ তৈরি হবে। সেই কারণেই পুরো ব্যাপারটা গোপন রাখতে চান তাঁরা।

Advertisement

তবে সেবেস্তিয়ান ভেটেলের মন্তব্যের পর আইনজীবীর এহেন মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে কি শুমাখারের স্বাস্থ্যের আরও অবনতি ঘটছে? উত্তর অধরাই।

[আরও পড়ুন: শেষ ‘কথা’ রবীন্দ্রনাথ, ‘বাংলার মাটি’ গানে কোনও বদল নেই, বিজ্ঞপ্তি রাজ্যের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.