ভারত: ৫
কানাডা: ১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে বল গড়ানোর আগে ভারতের কোচ হরেন্দ্র সিংয়ের লক্ষ্য ছিল দুটি। এক, অপেক্ষাকৃত দুর্বল কানাডাকে হারানো এবং দুই, পুল সি-এর শীর্ষে থাকা। শনি-সন্ধেয় দুটি লক্ষ্যই পূরণ করতে সফল মেন ইন ব্লু। কানাডার ডিফেন্স চৌচির করে বড় ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত।
FT. India are in top form in their final Pool C game at the OHMWC Bhubaneswar 2018 as their quick attacking play helps them score 5 goals past a quality @FieldHockeyCan side on 8th December.#INDvCAN #IndiaKaGame #HWC2018 #DilHockey pic.twitter.com/uCxYx2Az0g
Advertisement— Hockey India (@TheHockeyIndia) December 8, 2018
[গোকুলামকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের সরণিতে ইস্টবেঙ্গল]
একদিকে ক্রিকেটে যখন অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখাচ্ছেন বিরাট কোহলিরা, অন্যদিকে তখন ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে হকিপ্রেমীদের মন ভরালেন মনপ্রিত সিংরা। গত ম্যাচে ভাল খেলেও বেলজিয়ামের কাছে আটকে যেতে হয়েছিল ভারতীয় হকি দলকে। তাই এদিন জয় ছাড়া আর কিছুই ভাবেননি হরেন্দ্র সিংয়ের ছেলেরা। তাই শুরু থেকেই দাপুটে মেজাজে খেলছিলেন। আর যত ম্যাচ
গড়াল, ততই বাড়ল ব্যবধান। প্রথম কোয়ার্টারেই দলকে এগিয়ে দেন হরমনপ্রিত সিং। এরপর কানাডার খেলোয়াড় ম্যাচে সমতা ফেরালেও রক্ষণের ত্রুটিতে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ভারতীয়দের মুহুর্মুহু আক্রমণের কাছে যেন একপ্রকার আত্মসমর্পণই করে দেয় কানাডা। চিংলেনসানা সিং ও ললিত কুমার পরপর দুটি গোল করে ব্যবধান অনেকখানি বাড়িয়ে দেন। সেখান থেকে আর
ম্যাচ ফিরতে পারেনি প্রতিপক্ষ। উলটে আরও দুটি গোল খেয়ে বসে তারা। অমিত রোহিদাসের পর কানাডার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ললিত কুমার।
এদিনের জয় দিয়েই তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পুল সি-এর শীর্ষে থেকে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেল ভারত। তবে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে থাকা কানাডার কাছে একটি হজম করাটাকেই এই ম্যাচের একমাত্র মাইনাস পয়েন্ট হিসেবে দেখছেন কোচ।
সর্বশেষ খবর
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা