Asian Games 2026

একদিনে জোড়া সোনা, মহিলাদের পর কবাডিতে ইরানকে হারিয়ে সোনালি সাফল্য ভারতের ছেলেদের

অনেকটা পিছিয়ে পড়েও মাথা ঠান্ডা করে কামব্যাক ভারতের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২১:০৪

options
link
একদিনে জোড়া সোনা, মহিলাদের পর কবাডিতে ইরানকে হারিয়ে সোনালি সাফল্য ভারতের ছেলেদের

একই দিনে কবাডিতে জোড়া সোনার ঝলকানি। প্রথমে ভারতের মহিলা দল ইরানকে হারিয়ে সোনা এনেছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি করল ভারতের পুরুষ দল। সেই ইরানকেই ৪০-৩৪ ব্যবধানে হারিয়ে চলতি এশিয়ান গেমসে (Asian Games 2026) চতুর্থ স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে। টানটান ম্যাচের শেষে চওড়া হাসি টিম ইন্ডিয়ার। উল্লেখ্য, গত এশিয়ান গেমসেও কবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দল সোনা এনেছিল।

Advertisement

প্রথম অর্ধে ১৮-১৭ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। স্কোরবোর্ড যেরকম বলছে, সেরকমই হাড্ডাহাড্ডি লড়াই হয়। দু’পক্ষের কেউই কাউকে জায়গা ছাড়েনি। ইরান বারবার ভারতকে বেগ দিয়েছে, এমনকী অলআউটও করেছে। কিন্তু ভারত আগ্রাসী পরিকল্পনার পাশাপাশি রক্ষণ জমাট রেখেছিল। দ্বিতীয়ার্ধে পালটা আক্রমণে ইরান ২৪-২১ ব্যবধানে এগিয়ে যায়। ফের অলআউট করে ২৯-২৪ ব্যবধান বাড়িয়ে নেয়। তবে চাপের মুখে ভারত মাথা ঠান্ডা রেখেছিল। অযথা ঝুঁকি না নিয়ে এক-একটা করে পয়েন্ট তুলতে থাকে। আর ইরানকে সেই ২৯ পয়েন্টে দাঁড় করিয়ে রেখে ৩৬ পয়েন্ট ঘরে তুলে নেয়। শেষমেশ ভারত জেতে ৪০-৩৪ ব্যবধানে। সব মিলিয়ে এশিয়ান গেমসে কবাডিতে নবম সোনা ঘরে এল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, মেয়েদের ম্যাচও হাড্ডাহাড্ডি হয়। কখনও এগিয়ে ভারত। কখনও ইরান। কিন্তু প্রবল চাপের মুখে মাথা ঠান্ডা রেখে শেষ হাসি হাসে ভারতীয় মহিলা কাবাডি দল। ইরানকে ৩৭-৩৪ পয়েন্টে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের তৃতীয় সোনা এনে দেন সঞ্জু দেবীরা। একটা সময় মনে হচ্ছিল, সোনা বুঝি হাতছাড়া হতে চলেছে। শেষ দিকে ইরানের একের পর এক ভুল হচ্ছিল। যদিও দলের দৃঢ় মানসিকতার পরিচয় দিয়ে ম্যাচে ফিরে শেষ পর্যন্ত বাজিমাত করে ভারতের ‘অগ্নিকন্যা’রাই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.