সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশীয় মঞ্চে দেশকে ভলিবলে পদক এনে দিল ভারতের ছোটরা। শনিবার থাইল্যান্ডের নাখোন পাথোমে রোমাঞ্চকর ম্যাচে জাপানকে হারিয়ে পুরুষদের এশিয়ান অনূর্ধ্ব-১৬ ভলিবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে।
সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। এর একদিন পর হাড্ডাহাড্ডি ম্যাচে জাপানকে ৩-২ ব্যবধানে পরাস্ত করেছে ‘মেন ইন ব্লু’রা। ২৫-২১, ১২-২৫, ২৫-২৩, ১৮-২৫, ১৫-১০ ব্যবধানে জাপানকে হারানোর পর পোডিয়ামে জায়গা নিশ্চিত করে ভারত।
তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফে ভারতীয় দলের হয়ে আবদুল্লাহ (১৬ পয়েন্ট), অপ্রতিম (১৫ পয়েন্ট), রফিক (১২ পয়েন্ট) এবং চরণ (৪ পয়েন্ট) দুর্ধর্ষ খেলে। তাদের সামনে কার্যত নাস্তানাবুদ হতে হয় জাপানকে। সেমিফাইনালিস্ট চার দল – ভারত, পাকিস্তান, জাপান এবং ইরান ১৯ থেকে ২৯ আগস্ট কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের FIVB ভলিবল বয়েজ অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছে।
ভারত পুল এ-তে স্ট্রেট সেটে আয়োজক থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং চিনকে হারিয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে। এর আগে ক্রসওভার পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানকেও হারিয়েছিল ভারত। এবার জাপানকে হারিয়ে দেশকে সম্মান এনে দিল ভারতীয় অনূর্ধ্ব-১৬ ভলিবল দল। প্রসঙ্গত, টুর্নামেন্টে সোনার পদক জিতেছে পাকিস্তান। রুপো জয়ের স্বাদ পেয়েছে ইরান।
India wins bronze at the Asian Men’s U16 Volleyball Championships 2025 🇮🇳 🤩
India defeated Japan 3-2 to clinch their first-ever U16 Asian medal 🏐
Final score: 25-21, 12-25, 25-23, 18-25, 15-10 🥉#Volleyball #AsianVolleyballChampionships2025… pic.twitter.com/pWpCXpzjQw
— Khel Now (@KhelNow) July 19, 2025
সর্বশেষ খবর
-
৬০ পেরলেই সাবধান! ফ্লুয়ের মরশুমে এই ৪ টিকা না নিলে বাড়তে পারে বিপদ
-
রাতের হাসপাতালে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ লুট! তদন্তে নেমে চারপেয়ে ‘চোর’ ধরল পুলিশ, ভাইরাল ভিডিও
-
অধীরকে এড়িয়ে কংগ্রেসের পথে প্রাক্তন বিধায়ক! ‘রাজনীতি তো এখানেই করবেন’, হুঙ্কার মুর্শিদাবাদের ‘রবিনহুডে’র
-
যুগলবন্দিতে লঙ্কান ব্যাটারকে বোকা বানালেন পন্থ-সুথার, বাহবা দিচ্ছে নেটদুনিয়া
-
নিজের দোষেই হচ্ছেন একা? এই ৫ অভ্যাস থাকলে বদলান আজই, জানাচ্ছেন মনোবিদ