সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনা জেতা হল না৷ ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল সাইনা অ্যান্ড কোম্পানিকে৷
উবের কাপের শেষ চারে উঠেই ব্রোঞ্জ নিশ্চিত করেছিল ভারত৷ শুক্রবার সেই বাধা আর অতিক্রম করতে পারলেন না সাইনারা৷ চিনের কাছে পরাস্ত হয়ে ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় শাটলারদের৷
ঘরের সমর্থকদের সামনে সাইনার বিরুদ্ধে ম্যাচ জিতে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি চিনা ব্যাডমিন্টন তারকা লি জেরুইকে৷ প্রথম গেমে হারের পর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়িয়েছিলেন সাইনা৷ তবে শেষরক্ষা করতে পারলেন না৷ রিও ওলিম্পিকে যাওয়ার আগে নিঃসন্দেহে যা বড়সড় ধাক্কা৷ প্রথম ম্যাচে সাইনা হেরে যাওয়ায় চাপে পড়ে যান পিভি সিন্ধু৷ দলকে খাদ থেকে টেনে তোলার গুরু দায়িত্ব এসে পড়ে তাঁর ঘাড়ে৷ শুরুটা ভাল হলেও সিন্ধুকে স্ট্রেট গেমেই হারিয়ে দেন শিজিয়ান৷ চিনা শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ২৩-২১৷ শেষ ম্যাচে জোয়ালা গুট্টা ও সিকি রেড্ডি হারলে ৩-০-য় বাজিমাত করেন চিনা তারকারা৷ সোনা জয়ের লক্ষ্য নিয়ে শনিবার কোর্টে নামবে ১৩ বারের চ্যাম্পিয়ন দল৷
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক