সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ৫০০ এবং ১০০০ হাজার টাকার নোট বাতিল কি আপনার জীবনে সমস্যা তৈরি করেছে? তাহলে হতাশ হবেন না৷ কারণ আপনার মতোই একই পরিস্থিতির শিকার বিশ্বের সেরা টেনিস তারকারাও৷
নোট বাতিলের প্রভাব পড়ল কিংবদন্তি রজার ফেডেরার এবং সেরেনা উইলিয়ামসের জীবনেও৷ কীভাবে? সদ্য শুরু হওয়া আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিএল) প্রতিবারের মতো এবারও অংশ নেওয়ার কথা ছিল তাঁদের৷ কিন্তু বাদ সাধল নোট বাতিল ইস্যু৷ বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতির জন্য চড়া মূল্যের বিনিময়ে ফেডেরার বা সেরেনাকে দলে নেওয়া সম্ভব হচ্ছে না৷ মঙ্গলবার এমনটাই স্বীকার করে আইপিটিএল-এর অন্যতম কর্তা মহেশ ভূপতি৷
টুর্নামেন্টের গত মরশুমে ইন্ডিয়ান এসেস দলে সানিয়া মির্জার পাশে খেলতে দেখা গিয়েছিল সুইস তারকা ফ্রেডিকে৷ সেরেনা খেলেছিলেন সিঙ্গাপুর স্ল্যামার্সের হয়ে৷ কিন্তু ভূপতি জানালেন, এবার আর তাঁদের দলে রাখা যাচ্ছে না৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের কথা ফেডেরার ও সেরেনাকে বিস্তারিত জানিয়েছেন তিনি৷ সব শুনে দু’জনই টুর্নামেন্টের পাশে দাঁড়িয়েছেন৷ এবারও যাতে আইপিটিএল সাফল্য পায়, সেই শুভেচ্ছাও জানিয়েছেন৷ ভারতীয় টেনিস তারকা ভূপতি বলেন, ভবিষ্যতে ফের আইপিটিএল-এ তাঁদের ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করা হবে৷
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা