সুমিত বিশ্বাস, পুরুলিয়া: এ যেন ভাঙা ঘরে চাঁদের আলো। বাবা সবজি চাষ করে কোনওভাবে মাসে ৫ হাজার টাকা রোজগার করেন। কিন্তু ফি মাসে সেটাও হয় না। সেই আর্থিক প্রতিবন্ধকতাকে সরিয়ে ৭৩তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আবার সোনা পেলেন পুষ্পরানি মাহাতো। ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যুবভারতী ক্রীড়াঙ্গন ও সাই স্পোর্টস কমপ্লেক্সে ওই প্রতিযোগিতা হয়।
পুরুলিয়া ১ নম্বর ব্লকের মাহালিতোড়া গ্রামের বাসিন্দা পুষ্পুরানি মাহাতো অনূর্ধ্ব ২৩ মহিলা বিভাগে ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন। ৪৫ মিনিট ৩০.২ সেকেন্ডে তিনি তাঁর লক্ষ্যপূরণ করেন। কিন্তু এতে তিনি খুশি নন। পুষ্পরানি চেয়েছিলেন ৪১ থেকে ৪২ মিনিটে তার দৌড় শেষ করতে। ওই অ্যাথলিটের কথায়, “আমার শরীরটা ভালো ছিল না। তাই আমার ১০ হাজার মিটার দৌড় শেষ করতে ৪৫ মিনিটের বেশি সময় লেগে যায়।”
৭৩ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ গত ১৪ ও ১৫ জুন ১৪, ১৬ ও ১৮ বালক-বালিকা গ্রুপে প্রতিযোগিতা হয়। অনূর্ধ্ব ২০, ২৩, মেন এবং ওমেন গ্রুপের প্রতিযোগিতার দিন ছিল ২০ থেকে ২২ শে জুন। গত রবিবার ওই প্রতিযোগিতায় সোনা জিতে সোমবার সকালেই তিনি তার বাড়িতে পৌঁছেছেন। মানবাজার এক নম্বর ব্লকের কুড়ুকতোপা কলেজের শারীর শিক্ষা অনার্স-র এই ছাত্রী এবার সেকেন্ড সেমেস্টার দেবে। পদে পদে আর্থিক বাধা। কিন্তু তবুও একদিকে অ্যাথলেটিক্স আরেকদিকে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন পুষ্পরানি।

গত বছর এই চ্যাম্পিয়নশিপেই ৫ হাজার মিটারে সে সোনা জিতেছিলেন। সেই সুবাদে পূর্বাঞ্চলীয় জুনিয়ার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ ব্রোঞ্জ জেতেন। ওই প্রতিযোগিতা হয় গত ৮ থেকে ১০ই অক্টোবর ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ওই বছরের জানুয়ারি মাসে ক্রস কান্ট্রিতে পুরুলিয়ায় বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন ও পুরুলিয়া জেলা পুলিশের এই প্রতিযোগিতায় ৬ কিলোমিটারে তৃতীয় স্থান দখল করে। ছেলেবেলা থেকেই ওই গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ মাহাতোর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন পুষ্পরানি। তাঁর কথায়, “বিষ্ণুদার প্রশিক্ষণে আজ আমি এখানে এসেছি। আমার সমস্ত সাফল্যের পেছনে ওই দাদার ভূমিকা রয়েছে। ” মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের হয়ে মাঠে নামেন পুষ্পারানি। ওই সংস্থার সম্পাদক গৌতম চট্টোপাধ্যায় বলেন, ” ওর সাফল্যে আমরা খুশি। কিন্তু ১০ হাজার মিটার দৌড় সম্পন্ন করতে ওর অনেকটাই বেশি সময় লেগে গিয়েছে। আরেকটু কম হলে ভালো লাগতো। ” আর্থিক বাধা নিয়েই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সোনার মেয়ে পুষ্পরানি।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে