স্টাফ রিপোর্টার: এবার রাফায়েল নাদাল, জেমস রডরিগেজ, ওয়েন রুনিদেরও পিছনে ফেললেন বিরাট কোহলি৷ সাম্প্রতিক জনপ্রিয় একটি স্পোর্টস চ্যানেল বিশ্বের সেরা ক্রীড়াবিদের একশো জনের তালিকা প্রকাশ করে৷ সেখানে বিরাট কোহলি রয়েছেন আট নম্বরে৷ বিরাট ছাড়াও সেই লিস্টে দু’জন ভারতীয়৷ মহেন্দ্র সিং ধোনি ও সানিয়া মির্জা৷
ব্যক্তিগত এনডোর্সমেন্ট, স্যালারি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে জনপ্রিয়তা, এই সবের উপর ভিত্তি করে তালিকা তৈরি হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, বিরাট কোহলির জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে৷ টি-২০ বিশ্বকাপ থেকে দুরন্ত ফর্মে রয়েছেন৷ এবার আইপিএলে একের পর এক রেকর্ড করেছেন৷ আইপিএল-এর এক মরশুমে চারটি সেঞ্চুরি এর আগে কারও ছিল না৷ চ্যাম্পিয়ন না হতে পারলেও জনপ্রিয়তার দিক থেকে সবাইকে পিছনে ফেলে দিচ্ছেন তিনি৷ টেনিস তারকা রাফায়েল নাদাল, কলম্বিয়ার ফুটবল স্টার জেমস রডরিগেজ, রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলদের পিছনে ফেলে দিয়েছেন তিনি৷ বিরাটের পরই রয়েছেন রডরিগেজ৷ নাদাল রয়েছেন দশ নম্বরে৷ একে অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ১৪ নম্বরে৷ যতই তিনি টেস্ট ছেড়ে দিন কিংবা আইপিএলে তাঁর দল চূড়ান্ত ব্যর্থ হোক, সমীক্ষায় দেখা যাচ্ছে ধোনির জনপ্রিয়তা এতটুকু কমেনি৷ বিরাট-ধোনি ছাড়াও প্রথম একশোয় রয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা৷

এদিকে, ব্রেক-আপ পর্ব শেষ করে ফের কাছাকাছি বিরুষ্কা৷ বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে ফের একসঙ্গে দেখা গেল দুই লাভ-বার্ডকে৷ আপকামিং ছবি সুলতান-এর প্রচারে বুদাপেস্ট যাচ্ছেন অনুষ্কা৷ তাঁকে ছাড়তেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন বিরাট৷ প্রতিবারের মতো এবারও ক্যামেরাকে এড়াতে পারলেন না তাঁরা৷ গাড়ি থেকে নামার সময় এক অপরকে চুমু খেলেন৷ তার সেই মুহূর্ত ক্যামেরা বন্দি হল৷ তাঁদের কেমিস্ট্রি থেকে স্পষ্ট, “পিকচার অভি ভি বাকি হ্যায়৷”

সর্বশেষ খবর
-
যুদ্ধের শঙ্কায় ফের রক্তাক্ত দালাল স্ট্রিট! একধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, বেহাল নিফটিও
-
শতাব্দী রায়ের পিতৃবিয়োগ, ‘১৫ দিনে কী থেকে যে কী হয়ে গেল…’, শোকস্তব্ধ অভিনেত্রী
-
গিলে খাচ্ছে গঙ্গা, শিউলি-কাশফুলে ভরা সামশেরগঞ্জে পুজো যেন শুধুই বিষাদের
-
মস্তিষ্ক, কান, স্নায়ুর জটিল অস্ত্রোপচার! মণিপাল ইএম বাইপাসে পূর্ব ভারতের প্রথম স্কাল বেস ইনস্টিটিউট
-
জেলবন্দি স্বামীর পাশে থাকায় মমতা-রাহুলকে ধন্যবাদ মিলনের স্ত্রীর, শুক্র থেকে নন্দীগ্রামে প্রচার