ভাড়া বাড়িতে থাকছেন বিরুষ্কা, জানেন মাসে কত টাকা দিতে হয়?

জানলে চমকে উঠতেই পারেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২১, ১৮:০৯

options
link
ভাড়া বাড়িতে থাকছেন বিরুষ্কা, জানেন মাসে কত টাকা দিতে হয়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ওরলিতে প্রাসাদোপম বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মার কাজের কথা ভেবে দিল্লি ছেড়ে বাণিজ্যনগরীতেই পাকাপাকিভাবে থাকার বন্দোবস্ত করেছেন। কিন্তু ফ্ল্যাটটির কাজ সম্পূর্ণ শেষ না হওয়ায় এখনও সেই স্কাই বাংলোয় পা-ই রাখতে পারেননি বিরুষ্কা। তাই আপাতত ভাড়ার ফ্ল্যাটেই থাকতে হচ্ছে এই সেলিব্রিটি কাপলকে। এ খবর তো তাঁদের অনুগামীরা আগেই জানেন। কিন্তু জানেন কি বর্তমানে কোথায় থাকেন তাঁরা? কতই বা ভাড়া সেই অ্যাপার্টমেন্টের?

Advertisement

[দক্ষিণ আফ্রিকাতেও পরকীয়ায় জড়িয়েছেন শামি, ফের বিস্ফোরক হাসিন]

বাইরের জগতের থেকে অনেকখানি দূরে গত বছর ইটালির টাস্কানিতে রাজকীয়ভাবে বিয়ে সেরেছিলেন দেশের সবচেয়ে চর্চিত জুটি। তারপরই খেলার জন্য দক্ষিণ-আফ্রিকা উড়ে যেতে হয়েছিল ভারত অধিনায়ককে। আপাতত তিনি বিশ্রামে। বাড়িতে ও স্ত্রীর সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন, তা সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির পোস্টগুলি থেকে কিছুটা আন্দাজ করা যেতেই পারে। রবিবারই অনুষ্কার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন তিনি। তার আগে আবার ফ্ল্যাট থেকে মুম্বইয়ের ভিউটা ঠিক কেমন, তাও দেখিয়েছেন ফ্যানদের। কিন্তু রাহেজা বিল্ডিংয়ের ৩৫ তলায় নিজেদের ৭১৭০ বর্গফুট ফ্ল্যাটে এখনও শিফট করতে পারেননি তাঁরা। পাঁচ ঘর বিশিষ্ট ৩৪ কোটি টাকার ফ্ল্যাটটি বিয়ের আগেই কিনে ফেলেছিলেন তাঁরা। তবে সেখানে এখনও শেষ মুহূর্তের কাজ চলছে। আর তাই একই বিল্ডিংয়ের অন্য একটি ফ্ল্যাটে আপাতত ভাড়াতেই রয়েছেন নবদম্পতি। প্রায় দু’বছর নাকি সেখানেই থাকতে হবে তাঁদের।

Advertisement

[মোহনবাগানে বড় ঘোষণা, পদত্যাগ দুই শীর্ষ কর্তা সৃঞ্জয় ও দেবাশিসের]

বর্তমানে ২৬৭৫ বর্গফুটের একটি ফ্ল্যাটে রয়েছেন বিরুষ্কা। তবে জানেন কি সেই ফ্ল্যাটটির ভাড়া কত? মাসে ১৫ লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। কলকাতার আসেপাশে এ দামে আস্ত একটি ফ্ল্যাটও হয়ে যায়। তবে মাসিক সেই খরচেই ভাড়া থাকছেন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, অগ্রিম হিসেবে তাঁদের দিতে হয়েছে দেড় কোটি টাকা। আর চুক্তির জন্য খরচ হয়েছে এক কোটি এক লক্ষ টাকা। তবে এমনটাই তো স্বাভাবিক। হাজার হোক, একজন ভারতীয় দলের অধিনায়ক এবং অন্যজন বর্তমানে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। তাঁদের কাছে, এ খরচ আর এমন কী!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.