সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার থেকেও নাকি রুপো মূল্যবান! আমজনতার কাছে না হলেও পাকিস্তানের কাছে রুপো এই মুহূর্তে মহামূল্যবান। পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম বলেছেন, ”আরশাদ নাদিম তোমাকে অভিনন্দন। গোটা পাকিস্তান তোমার এই রুপো জয়ের উদযাপনে ব্যস্ত। এই রুপোর মূল্য সোনার থেকেও যে অনেক বেশি।’’
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া সোনা জিতেছেন। জ্যাভলিন থ্রো ফাইনালে নীরজ বনাম আরশাদ লড়াই দেখার জন্য তৈরি ছিলেন সবাই। কিন্তু দিনান্তে সোনা জিতে নেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ। শেষমেশ হার মানতে হয় আরশাদকে।
পাক জ্যাভলিন থ্রোয়ার রুপো জেতার পরে আক্রম লিখেছেন, ”সোনার থেকেও মূল্যবান রুপো।” পাকিস্তানের প্রাক্তন পেসার আক্রম অবশ্য ব্যাখ্যা করে বলছেন, ”সোনার থেকেও রুপোর পদককে দামি বলছি, তার কারণ হল, অন্যান্য অ্যাথলিটদের মতো সেরা পরিকাঠামো পায়নি আরশাদ। তাও নিজেকে উজাড় করে দিয়েছে। ক্রিকেটের বাইরে অন্য খেলাতেও যে সাফল্য পাওয়া সম্ভব, সেটাই দেখিয়েছে আরশাদ।”
Take a bow Arshad Nadeem… the whole Pakistan is celebrating your silver medal … worth more than a gold … in World Athletics Championship. Why I said it’s worth more than a gold is that you don’t get the top level facilities other athletes get, but you still excelled. So… pic.twitter.com/sG6ZA9alNw
— Wasim Akram (@wasimakramlive) August 28, 2023
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র