সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে দেশের মুখ উজ্জ্বল করেছেন দীপা মালিক৷ চলতি প্যারালিম্পিকের শটপাটে প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে রুপো জিতে নজির গড়েছেন তিনি৷ সেই কারণেই তাঁকে সংবর্ধনা জানাতে চলেছেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ৷ হরিয়ানা সরকার স্পোর্টস স্কিমে তাঁকে ৪ কোটি টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল৷ এবার সেই পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে প্যারালিম্পিকের বয়োজ্যেষ্ঠ ভারতীয় অ্যাথলিটের হাতে৷ সেই সঙ্গে দীপার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী হরিয়ানা সরকারের তরফে একটি সরকারি চাকরিও দেওয়া হচ্ছে তাঁকে৷

শনিবারই দেশে ফিরেছেন রজতকন্যা৷ দিল্লি বিমানবন্দরে দীপাকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন তাঁর অনুগামীরা৷ ২০০৮ সালে যমুনায় সাঁতার কেটে এক অনন্য নজির গড়েছিলেন তিনি৷ সেই কৃতিত্বের জন্য ২০১২ সালে তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিতও করা হয়৷ এই ওলিম্পিকের পদক ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ১৬টি আন্তর্জাতিক পদক ও ৫৮টি জাতীয় স্বর্ণ পদক৷ শিরদাঁড়ায় টিউমার হওয়ার জন্য ১৯৯৯ থেকে হুইল চেয়ারই সঙ্গী তাঁর৷ তবু আত্মবিশ্বাস হারাননি৷ কঠোর মানসিক শক্তিই তাঁকে আজ এত বড় মঞ্চে সাফল্য এনে দিয়েছে৷ সরকারের তরফে এমন সম্মান পেয়ে আপ্লুত দীপাও৷
সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব