শুরুতেই ধাক্কা, কলকাতা লিগে পাঠচক্রের কাছে মুখ থুবড়ে পড়ল মহামেডান

কাজে এল না ডিকার জোড়া গোল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:০৫

options
link
শুরুতেই ধাক্কা, কলকাতা লিগে পাঠচক্রের কাছে মুখ থুবড়ে পড়ল মহামেডান

পাঠচক্র- ৪

Advertisement

মহামেডান স্পোর্টং- ২

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের শুরুতেই অঘটন। ময়দানের অনামী দল পাঠচক্রের কাছে মরশুমের প্রথম ম্যাচেই হেরে বসল মহামেডান স্পোর্টিং। কল্যানীতে অনুষ্ঠিত খেলায় বিশ্বজিৎ ভট্টাচার্যের হেরে গেল ৪-২ গোলে। পাঠচক্রের হয়ে জোড়া গোল বাবুন দাসের। তিনিই মহামেডানের বিরুদ্ধে জয়ের অন্যতম নায়ক।

Advertisement

[শতরান করে ১১ বছর আগের রেকর্ড ভাঙলেন পাণ্ডিয়া]

আই লিগে কোয়ালিফাই করতে হবে। এজন্য মরশুমের শুরু থেকেই দলগঠনে বিশেষ নজর দিয়েছিলেন মহামেডান কর্তারা। দলবদলের বাজারে শুরুতেই তুলে নিয়েছিলেন গতবার আইলিগের সর্বোচ্চ স্ট্রাইকার দিপান্ডা ডিকাকে। তবে তাঁর সঙ্গে কলকাতা লিগ পর্যন্তই চুক্তি। তারপরই ডিকা খেলবেন মোহনবাগানের হয়ে। এছাড়া দসে নেওয়া হয়েছে অভিজ্ঞ কালু ওগবাকে। তবে কর্তাদের ভুলে ঠিক সময়ে সই না করানোয় তাঁকে এদিন খেলাতে পারেননি বিশ্বজিৎ। বিদেশি বলতে ছিল ডিকা এবং রিচার্ড। অন্যদিকে, পাঠচক্র এবার দলে নিয়েছে লালকমল ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, তন্ময় কুণ্ডু, রাম মালিক-সহ ময়দানের অভিজ্ঞ এবং পোড় খাওয়া খেলোয়াড়দের। এছাড়া সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলা দলের গোলকিপার রণজিৎ মজুমদার, ডিফেন্ডার প্রভাত লাকড়া, সন্তু সিং, মনতোষ চাকলাদার-সহ একাধিক ফুটবলারও রয়েছে দলে। বিদেশে হিসেবে ছিলেন জোয়েল সানডে এবং জিম্বাবোয়ের ভিক্টর কামুকা। এদিন তাই দু’দলের লড়াই হল বেশ হাড্ডাহাড্ডি।

[এক ওভারে ছয় উইকেট তুলে নজির খুদে ব্রিটিশ ক্রিকেটারের]

 

ফুটবল মুনসিয়ানার দিক থেকেই হোক কিংবা দলগত সংহতিতে, এদিন প্রায় সবদিক থেকেই মহামেডান স্পোর্টিংকে টেক্কা দিল পাঠচক্র। বিশেষ করে সাদা-কালো ডিফেন্সের অবস্থা ছিল তথৈবচ। খেলার প্রথম গোলটিও আসে মহামেডান ডিফেন্সের ভুলে। ম্যাচের ৩৫ মিনিটে জোয়েল সানডে-র শট মহামেডানের রিচার্ডের গায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রথমার্ধের শেষে ১-০ গোলেই এগিয়ে ছিল পাঠচক্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। তবে ৫৭ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় পাঠচক্র। বাবুনের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন মনতোষ।

এরপর অবশ্য ম্যাচে ফেরে মহামেডান। সৌজন্য আই লিগের সর্বোচ্চ গোলদাতা দিপান্ডা ডিকা। প্রথমে শেখ ফইয়াজের পাস থেকে এবং পরে একটি ফ্রি-কিক থেকে বিশ্বমানের গোল থেকে দলকে সমতায় ফেরান তিনি। এরপরই জয়ের জন্য ঝাঁপায় মহামেডান। কিন্তু এতে হিতে-বিপরীত হয়। ৬৯ ও ৮৩ মিনিটে সাদা কালো রক্ষণের ভুলে জোড়া গোল করেন বাবুন দাস। ম্যাচ শেষে তাঁকেই সেরার পুরস্কার দেওয়া হয়।

[অনামী রেনবোকে উড়িয়ে সিএফএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.