PSG-Inter Milan

পিএসজির পঞ্চম মুকুট, ইন্টারের ‘ডবল’ ট্রফি, ইউরোপের দুই ক্লাবে শিরোপার উৎসব

ইউরোপীয় ফুটবলে বুধবারের রাত ছিল দুই ঐতিহ্যবাহী ক্লাবের সাফল্যের উৎসব। ফ্রান্সে আবারও লিগ ওয়ানের সিংহাসনে বসেছে পিএসজি। অন্যদিকে, ইটালিতে 'ডাবল' ট্রফি জিতল ইন্টার মিলান। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৪:৪৩

options
link
পিএসজির পঞ্চম মুকুট, ইন্টারের ‘ডবল’ ট্রফি, ইউরোপের দুই ক্লাবে শিরোপার উৎসব
শিরোপাজয়ের উচ্ছ্বাস দুই ঐতিহ্যবাহী ক্লাবের। ছবি সংগৃহীত।

ইউরোপীয় ফুটবলে বুধবারের রাত ছিল দুই ঐতিহ্যবাহী ক্লাবের সাফল্যের উৎসব। ফ্রান্সে আবারও লিগ ওয়ানের সিংহাসনে বসেছে পিএসজি। অন্যদিকে, ইটালিতে ‘ডবল’ ট্রফি জিতল ইন্টার মিলান। 

Advertisement

ড্র করলেই চ্যাম্পিয়ন, এই সহজ সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু লেন্সের মাঠে তারা কোনও হিসাব কষেনি তারা। ২-০ ব্যবধানে জিতে টানা পঞ্চমবারের মতো লিগ ওয়ানের ট্রফি নিজেদের নামে করে নিল লুইস এনরিকের দল। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা প্যারিসের ক্লাবটিকে আর ধরতে পারবে না দ্বিতীয় স্থানে থাকা লেন্স।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচের ২৯ মিনিটে উসমান দেম্বেলের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন খিভিচা কাভারাস্কেলিয়া। এরপর একাধিক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারেনি লেন্স। গোলরক্ষক মাতভেই সাফোনভের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় আয়োজকরা। সংযুক্তি সময়ে তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

Advertisement

শিরোপা জয়ের পর পিএসজি কোচ এনরিকে বলেন, “এবার শিরোপা জেতা কঠিন ছিল। লেন্স অসাধারণ খেলেছে। এখানে জেতার জন্য আমাদের ভীষণ লড়াই করতে হয়েছে।” অন্যদিকে, দেম্বেলে ম্যাচ শেষে বলেন, “আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। তবে আমাদের বড় লক্ষ্য ৩০ মে-র ফাইনাল। তবে এই শিরোপা জয়ের পর এখন অবশ্যই সেলিব্রেট করব।” এটি পিএসজি’র ইতিহাসে ১৪তম লিগ শিরোপা, যা ফরাসি ফুটবলে সর্বোচ্চ। কাতারি মালিকানার যুগে গত ১৪ বছরের মধ্যে ১২ বার চ্যাম্পিয়ন হল তারা। এরই মধ্যে ফরাসি সুপার কাপ ও লিগ জিতে নেওয়া পিএসজি এখন ট্রেবলের স্বপ্নও দেখছে। আগামী ৩০ মে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে তারা।

অন্যদিকে, ইটালিতেও উৎসবে মাতোয়ারা ইন্টার মিলান। রোমে ইটালিয়ান কাপ ফাইনালে লাজিওকে ২-০ গোলে হারিয়ে দশমবারের মতো কোপা ইটালিয়া জিতেছে ইন্টার। ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইন্টার। ফেদেরিকো দিমারকোর কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লাজিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিক। এরপর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান অধিনায়ক লাউতারো মার্টিনেজ।

এর আগেই সিরি আ জিতেছিল ইন্টার। ফলে ২০১০ সালের পর এই প্রথম একই মরশুমে লিগ ও কাপ, দুই শিরোপাই জিতল মিলানের ক্লাবটি। সেই ২০১০ সালে হোসে মোরিনহোর অধীনে ট্রেবল জিতেছিল ইন্টার। কাকতালীয়ভাবে সেই দলের সদস্য ছিলেন বর্তমান কোচ ক্রিস্তিয়ান কিভুও। গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়িয়ে এই সাফল্যে দারুণ খুশি অধিনায়ক মার্টিনেজ। ম্যাচ শেষে তিনি বলেন, “গত বছরের হতাশার পর নতুনভাবে শুরু করা সহজ ছিল না। কিন্তু আমরা পুরো মরশুমে দারুণ ফুটবল খেলেছি। ডাবল জয় আমাদের জন্য স্পেশাল।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন