সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাগজ-কলমে অন্যতম সেরা আক্রমণভাগ প্যারিস সাঁ জাঁর (PSG)। কিলিয়ান এমবাপের (Mbappe) মতো একজন ফিনিশার রয়েছেন, যিনি যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। রয়েছেন লিও মেসি (Lionel Messi) নামের এক ফুটবল জাদুকর। আছেন নেইমারও (Neymar)। তবুও প্যারিস সাঁ জাঁ-কে হারতে হল লিগ ওয়ানের ম্যাচে। লিগ ওয়ানে রেঁনের কাছে ১-০ গোলে হার মানল মেসি-এমবাপে-নেইমারের পিএসজি। এই ম্যাচ হারার ফলে অবশ্য লিগ তালিকায় সাঁ জাঁর অবস্থানের কোনও পরিবর্তন হল না। তারা শীর্ষেই রইল।
লিগে একনম্বর স্থানে থাকলেও প্রতিপক্ষ রেঁনের বিরুদ্ধে সাঁ জাঁ কিন্তু সেরকম দাপট দেখাতে পারে না। পরিসংখ্যান তেমনটাই বলছে। আগের তিন বারের সাক্ষাতে এক বার ড্র হয়েছে সাঁ জাঁ-র সঙ্গে। বাকি দুটিতে হার মেনেছে নেসি-নেইমারের ক্লাব। এবারও প্যারিস সাঁ জাঁকে হার মানতে হল।
[আরও পড়ুন: এল ক্লাসিকোতে হার রিয়ালের, ঝড় তুলে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা]
সর্বশেষ খবর
-
লক্ষ্যভেদে ফের সোনা, তিরন্দাজিতে আবারও এশিয়ার সেরা ভারতের নারীশক্তি
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে