গোয়ার বিরুদ্ধে দুরন্ত দিন্দা, রনজির নক আউটে বাংলা

বাংলার বোলিংয়ে ফের নায়ক দিন্দা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০১৭, ১২:৩৫

options
link
গোয়ার বিরুদ্ধে দুরন্ত দিন্দা, রনজির নক আউটে বাংলা

বাংলা: ৩৭৯ ও ১০৮/৩

Advertisement

গোয়া: ৩১০

Advertisement

আলাপন সাহা: সকালের চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিটের সামান্য টেনশন। তারপর সে সব উধাও। হেসেখেলে রনজি নক আউটে পৌঁছে গেল বাংলা।

Advertisement

২০ পয়েন্ট নিয়ে ইডেনে ঘরের মাঠে খেলতে নেমেছিল মনোজ তিওয়ারির দল। গোয়া তেমন শক্ত প্রতিদ্বন্দ্বী নয়। কিন্তু এদিন ১৯১/৫ নিয়ে সকালে খেলা শুরু করে কিছুক্ষণের জন্য মনোজদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল তারা। একের পর এক ওভার চলে যাচ্ছে, কিন্তু উইকেট পড়ছে না। এইভাবে প্রায় পৌনে একঘণ্টা কেটে যাওয়ার পর অশোক দিন্দা দলকে উইকেটের মুখ দেখালেন। আর তারপরই কনিষ্ক শেঠ পরপর দু’বলে দুটি উইকেট তুলে নিয়ে গোয়াকে আরও বিপদে ফেলে দেন। শেষ ধাক্কা দেন অবশ্য দিন্দাই। তাঁর পাঁচ উইকেটের ধাক্কায় গোয়ার ইনিংস শেষ হয়ে গেল ৩১০ রানে।

[আইএসএল ম্যাচে উত্তর ভারতের মহিলাদের হেনস্তার অভিযোগে ধৃত ২]

৩১০ রানেই গুটিয়ে যাওয়ায় প্রথম ইনিংসে লিড নিতে ব্যর্থ  গোয়া। এদিকে বাংলা প্রথম ইনিংসে ৩৭৯ রান করেছে। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে দিনের শেষে তিন উইকেট খুইয়ে বাংলার সংগ্রহ ১০৮। গোয়া যদি প্রথম দফায় এগিয়ে গিয়ে তিন পয়েন্ট পেত, তাতেও অবশ্য কোনও লাভ ছিল না। সেক্ষেত্রে স্বপ্নিল আসনোদকরদের পয়েন্ট দাঁড়াত পাঁচ থেকে বেড়ে আটে। অর্থাৎ গোয়ার সামনে রনজি নকআউটে যাওয়ার কোনও সুযোগ ছিল না। এই তিন পয়েন্টই বাংলার জন্য অনেক মহার্ঘ হয়ে গেল। মনোজরা তিন পয়েন্ট পেয়ে পরের রাউন্ডে পা রাখলেন। এবার যদি এই ম্যাচে সরাসরি জিততে পারেন, তাহলে গ্রুপের অবস্থানে সুবিধাজনক জায়গা পাবেন।

এমনিতে এই উইকেট যতটা বোলিং সহায়ক হবে ভাবা গিয়েছিল, ততটা হয়নি। ফলে মনোজ ছ’জন বোলারকে ব্যবহার করেও গোয়াকে খুব তাড়াতাড়ি অল আউট করতে পারেনি। বাংলার বোলিংয়ে দিন্দাই যথারীতি নায়ক। যেমন তিনি সব ম্যাচেই হচ্ছেন। একাই ৫টি উইকেট তুলে নেন তিনি।

[ব্যাটে-বলে সমান দাপট, নাগপুরে ইনিংসে জয় ভারতের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.