গত কুড়ি বছরে এটাই সেরা ভারতীয় দল, আজব দাবি শাস্ত্রীর

ভারতীয় কোচের মতে, অধিনায়ক হিসেবে বিরাট এখন অনেকটাই পরিণত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ১৩:১৭

options
link
গত কুড়ি বছরে এটাই সেরা ভারতীয় দল, আজব দাবি শাস্ত্রীর

দেবাশিস সেন, গল: অনিল কুম্বলের পর নানান টালবাহানা এবং নাটকের পর বিরাট কোহলিদের হেডস্যারের দায়িত্ব পেয়েছেন রবি শাস্ত্রী। আর তারপরেই গলে প্রথম টেস্টে ৩০৪ রানের বড় জয় পেয়েছে ভারতীয় দল। কলম্বোয় ২ আগস্ট থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বেশ আজব দাবি টিম ইন্ডিয়ার বর্তমান কোচের। শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলদের মতো তারকাখচিত ভারতীয় দলের তুলনায় অনেকটাই এগিয়ে বর্তমানের এই দল। শুধু সৌরভের সেই দল নয়, গত কুড়ি বছরে এটাই সেরা ভারতীয় দল। পাশাপাশি ভূয়সী প্রশংসা করলেন ভারত অধিনায়কেরও। জানালেন আগের তুলনায় বিরাট এখন অনেকটাই পরিণত।

Advertisement

[অলিম্পিকে সোনাজয়ী, তবু ন্যূনতম সম্মান নেই বধির অ্যাথলিটদের]

এক বছর আগে অনেকের আপত্তি থাকলেও টিম ডিরেক্টর পদ থেকে সরানো হয়েছিল রবি শাস্ত্রীকে। ইন্টারভিউয়ের পর বিরাটদের কোচ হিসেবে শাস্ত্রীর বদলে অনিল কুম্বলকেই বেছে নিয়েছিল শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণের ক্রিকেট উপদেষ্টা কমিটি বা সিএসি। তবে গত এক বছরে চিত্র অনেকটাই পালটায়, অনিল কুম্বলের পর বিরাটদের কোচের দায়িত্ব ইতিমধ্যে পেয়ে গিয়েছেন শাস্ত্রী। সিরিজের প্রথম টেস্টে জয়ের পর টিম ইন্ডিয়ার সংসার এখন সুখী পরিবার। কিন্তু গত একবছরে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কী কোনও পরিবর্তন এসেছে? শাস্ত্রীর সপাট জবাব, ‘না, আমি যেখানে ছেড়ে গিয়েছিলাম। সেরকমই আছে। ওরা জানে আমি কী চাই, আর আমি জানি ওরা কী চাই।’ এরপরই ভারতীয় দল সম্পর্কে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি এই দলটা গত দু’বছর ধরে একসঙ্গে রয়েছে। বর্তমানে এই দলটা অনেকটাই অভিজ্ঞ। বিরাটরা যা যা অর্জন করেছে, যা কিনা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অনেক বড় বড় নাম অর্জন করতে পারেনি। উদাহরণ হিসেবে বলা যায় শ্রীলঙ্কায় এসে সিরিজ জয়। গত কুড়ি বছরে অনেক বড় বড় নাম ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কায় খেলতে এসেছে কিন্তু সিরিজ জিততে পারেনি। অনেকে দলই এসেছে কিন্তু একদিনের সিরিজ জিততে পারেনি। বিদেশের সিরিজগুলিতে এই দল অনেক সফল। সামনে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফর রয়েছে। আমার মনে হয়, এই দলটির ক্ষমতা আছে এমন কিছু করার, যা কিনা আগে কোনও ভারতীয় দল করতে পারেনি।’ এর পাশাপাশি রবি শাস্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরের এখন অনেক দেরি। আমি সবসময় বর্তমানের কথা ভাবি। আপাতত এই সিরিজে ১-০ এগিয়ে আছি। সিরিজের বাকি ম্যাচগুলিও একইভাবে খেলব। প্রত্যেক ম্যাচই আমাদের কাছে নতুন ম্যাচ। আমরা সবসময় নিজেদের খেলাটাই খেলব এবং জয়ের চেষ্টা করব।’

Advertisement

Advertisement

[অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় বোর্ডই]

অধিনায়ক হিসেবে বিরাট সম্পর্কে শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয় এখনও অনেক ইয়ং। তবে অ্যাডিলেডে অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টের তুলনায় বর্তমানে বিরাট অনেক পরিণত। ২৭ থেকে ২৮টি টেস্টে অধিনায়ক করে ফেলেছে। এই বয়সে বিরাট অনেক কিছু অর্জন করেছে। তবে ও এখনও শিখছে। আশা করছি ভবিষ্যতে আরও উন্নতি করবে।’ এদিকে, আইসিসির দ্বারা প্রকাশিত নয়া ক্রমতালিকায় টেস্টে চার নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা। পাঁচ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। উলটোদিকে, বোলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং দু’নম্বরে রবিচন্দ্রন অশ্বিন

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.