সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে রেভ স্পোর্টস ফুটবল কার্নিভ্যাল। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এটা এই প্রতিযোগিতার দ্বিতীয় মরশুম। প্রথমবার অর্থাৎ ২০২২-২৩ মরশুমে ছেলেদের ৩২ ও মেয়েদের ১৬টি দল অংশ নিয়েছিল। তবে এবার আরও বড় আকারে আয়োজন করা হবে রেভ স্পোর্টস ফুটবল কার্নিভ্যাল। পুরুষদের ২৪টি দলের সঙ্গে মহিলাদের ২৪টি দলকে খেলতে দেখা যাবে। শুধু বাংলা নয়, পাশের দুই রাজ্য ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বেশ কয়েকটি দলকে খেলতে দেখা যাবে। তবে এই প্রতিযোগিতায় কোনও বিদেশি ফুটবলারকে খেলানো যাবে না। ময়দানের তিনটি মাঠে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।
এদিন প্রেস ক্লাবে রেভ স্পোর্টস ফুটবল কার্নিভ্যালের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামশেদ নাসিরি, মেহতাব হোসেন ও প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার। এই তিন প্রাক্তনের সঙ্গে ভারচুয়াল ভাবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের অন্যতম তারকা সন্দেশ জিঙ্ঘান।
তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। সেটাই জানালেন প্রাক্তন ফুটবলার জামশিদ নাসিরি। তিনি বলেন, “এক মহান উদ্যোগকে সফল করে তোলার জন্য আমরা একত্রিত হয়েছি। এবং বাংলার ফুটবলের সামগ্রিক উন্নতির জন্য এমন প্রতিযোগিতার আয়োজন হওয়া খুব জরুরি।”
[আরও পড়ুন: ‘রোহিত নিঃস্বার্থ বলেই বিশ্বকাপে শতরানের কথা ভাবেনি’, অকপটে জানিয়ে দিলেন অশ্বিন]
মেহতাব তুলে ধরেছেন নিজের পরিশ্রমের দিনগুলোর কথা। দুই প্রধান খেলা প্রাক্তন মিডফিল্ডার বলছিলেন, “ফুটবলের উন্নতির জন্য পাড়ায় খেলা চালু হওয়া খুব জরুরি। এবং সেটা নিয়মিত ভাবে পালন করা উচিত। সেটা না হলে আমাদের ফুটবল আইকন অনেক কমে যাবে।” এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে প্রীতম কোটাল, প্রণয় হালদার, শুভাশিস বোসদের উদাহরণ টেনেছেন মেহতাব।”
কুন্তলা ঘোষ দস্তিদারও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর প্রতিক্রিয়া, “খুব ভালো উদ্যোগ। আমাদের ফুটবল জীবনও পাড়া দিয়েই শুরু হয়েছিল। এখন তো পাড়া কালচার প্রায় চলেই গিয়েছে। আশাকরি এই প্রতিযোগিতার মাধ্যমে কিছুটা হলেও উন্নতি হবে।”
৯০ মিনিটের যুদ্ধ শুধু দুই দলের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না। মনোরঞ্জনের জন্য থাকছে চন্দ্রবিন্দুর পারফরম্যান্স এবং অনিন্দ্যর গান।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক হিসাবে চাইছেন গম্ভীর, উঠল বিরাটকে নেওয়ার দাবিও]
সর্বশেষ খবর
-
ফের দেওয়াল লিখন যাদবপুরের ক্যাম্পাসে! রাতের অন্ধকারে কারা লিখল মার্ক্সের উক্তি?
-
এক মাসের ব্যবধানে ফের ইরানে হামলা ট্রাম্পের, পালটা জর্ডানে তছনছ মার্কিন ঘাঁটি
-
‘অন্নপূর্ণার টাকা না পেলে…’, আবেদনকারীদের উদ্দেশে কী বার্তা মন্ত্রী শংকরের?
-
তুষার চিতার জন্য জাপান থেকে আসছে পাত্রী! কী বলছে দার্জিলিং চিড়িয়াখানা?
-
‘রেকর্ড নিয়ে ভাবি না’, এশিয়া কাপে থাইল্যান্ডকে ধ্বংস করেও পা মাটিতে দীপ্তির, নজির স্মৃতিরও