রাহানে-কুলদীপের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় ভারতের

দ্বিতীয় ওয়ানডেতে বিরাটরা জয় পেলেন ১০৫ রানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৭, ১১:১৪

options
link
রাহানে-কুলদীপের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় ভারতের

ভারত- ৪৩ ওভারে ৫ উইকেটে ৩১০ (রাহানে ১০৩, বিরাট ৮৭, জোসেফ ৭৩/২)

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ- ৪৩ ওভারে ৬ উইকেটে ২০৫ (সাই হোপ ৮১, রস্টন চেজ ৩৩*, কুলদীপ ৫০/৩  ভুবনেশ্বর ৯/২ )

Advertisement

ভারত ১০৫ রানে জয়ী।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হার। অনিল কুম্বলে বিতর্ক। গত এক সপ্তাহে এই সব কিছুই ঘিরে ছিল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। অবশেষে বিতর্কের কালো মেঘ সরিয়ে ফের ঝলমলে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই ফের একবার জয়ের সরণিতে ফিরে গেল তারা। তুলে নিল ১০৫ রানের বিরাট জয়। সৌজন্যে অজিঙ্ক রাহানের সেঞ্চুরি ও কুলদীপ-ভুবনেশ্বরদের দুর্দান্ত বোলিং।

[প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঠেকাতে এবার আসরে ইসরো]

বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম ওয়ানডে। তার মধ্যে জুন এবং আগষ্টের মাঝে যে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল কুইনস পার্ক ওভালে, বৃষ্টি থাবা বসিয়েছিল সেগুলিতেও। সেই ইতিহাস বজায় ছিল রবিবার। ফলে ৫০ ওভারের বদলে খেলা হয় ৪৩ ওভারের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগ এখন অতীত। অস্তিত্ব রয়েছে কেবল খাতায়-কলমে। কিন্তু বৃষ্টির পর স্যাঁতস্যাতে আবহাওয়াকে কাজে লাগাতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। কিন্তু অ্যামব্রোস, ওয়ালস কিংবা নিদেনপক্ষে ফিদেল এডওয়ার্ডস, রবি রামপালও যে নেই এই দলে। ফল যা হওয়ার তাই হল। প্রথম ওয়ানডে-র মতো দ্বিতীয় ওয়ানডেতেও শতরানের পার্টনারশিপ ওপেনিং জুটিতে। শিখর ধাওয়ান-অজিঙ্ক রাহানের জুটি তোলে ১১৪ রান। শিখর ৬৩ রানে আউট হলেও শতরান করলেন রাহানে। রোহিতের অনুপস্থিতির সুযোগটিকে বেশ ভালোভাবেই কাজে লাগালেন তিনি। এরপর বিরাটের ব্যাট থেকেও এল বড় রান। তবে এদিন মাঠেই শতরান ফেলে আসলেন ভারত অধিনায়ক। করলেন ৮৭ রান। তবে বিরাটের চিন্তার একমাত্র কারণ হতে পারে যুবরাজ সিংয়ের ফর্ম। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এদিন করলেন মাত্র ১৪ রান। রানের গতি বাড়ানোর জন্য হার্দিক পাণ্ডিয়াকে ব্যাটিং অর্ডারে এদিন তুলে আনেন অধিনায়ক। কিন্তু যুবরাজের আগে এসেও মাত্র ৪ রানে ফেরেন ভারতের তরুণ এই অলরাউন্ডারটি। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ভারতের সংগ্রহ পাঁচ উইকেটের বিনিময়ে ৩১০ রান। ক্রিজে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি(১৩) ও কেদার যাদব(১৩)।

rahane

[জানেন, কেন এই শিল্পীকে ঘর ভাড়া দিল না হোটেল কর্তৃপক্ষ?]

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে যান ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। প্রথম তিন ওভারের মধ্যেই জোড়া ধাক্কা দেন ভুবনেশ্বর। চার রানেই ফিরে যান কাইরন পাওয়েল ও জেসন মহম্মদ। এরপরেই শুরু হয় ‘দ্য কুলদীপ শো’। বৃ্ষ্টিতে ভেস্তে যাওয়ায় অভিষেক ম্যাচে বল করার সুযোগ পাননি তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দেখিয়ে দিলেন অশ্বিনের যোগ্য উত্তরসূরী পেয়ে গিয়েছে ভারত। ৯ ওভার বল করে ৫০ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে কেউই তেমন দাগ কাটতে পারেননি। একমাত্র সাই হোপ ৮১ রান করেন।

[সঙ্গমের সময় মহিলাদের ব্যথা লাগে কেন, পড়ুন ৮টি কারণ]

অনিল কুম্বলে এখন আর দায়িত্বে নেই। তবে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নামিয়ে বিরাট জয় পেলেও টিম ইন্ডিয়ার পরবর্তী সাফল্য নিয়ে খুব একটা আশাবাদী নন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই সিরিজে ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ না করতে পারে সেটাই হবে অবাকের। কারণ বাংলাদেশের মতো দল যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে, সেখানে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা কোয়ালিফাই করতেই পারেনি। এখন দেখার আগামী ম্যাচগুলিতে দল নিয়ে কোনও পরীক্ষা করেন কি না বিরাট।

[নীল বিকিনিতে নেটদুনিয়া কাঁপানো এই অভিনেত্রীকে চেনেন?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.