সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগের বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। চার বছর বাদে আরেক বিশ্বকাপে তিনিই দলের অধিনায়ক।
দেশের মাটিতে হচ্ছে এবারের বিশ্বকাপ। রোহিত কিন্তু মানসিক প্রস্তুতির জন্য বেছে নিচ্ছেন চার বছর আগের বিশ্বকাপকেই।
সেবার রোহিত শর্মা ছিলেন সুপার ডুপার হিট। ব্যাট হাতে যা ধরেছেন তাতেই সোনা ফলিয়েছেন। তবে এবারের বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। ২০২৩ বিশ্বকাপের ড্রেস রিহার্সাল বলা যায় এশিয়া কাপকে। রোহিত সংবাদ সংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকারে বলেছেন, ”আমি নিজেকে কীভাবে শান্ত রাখব সেটাই গুরুত্বপূর্ণ। বাইরের ব্যাপার স্যাপার নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি সব দরজা বন্ধ করতে চাই। ২০১৯ বিশ্বকাপের ঠিক আগে যেমন মানসিকতা ছিল, সেই মানসিকতা নিয়েই খেলতে নামতে চাই।”
[আরও পড়ুন: লজ্জার নজির! রেড কার্ড দেখে প্রথম ক্রিকেটার হিসেবে ‘মার্চিং অর্ডার’-এর শিকার সুনীল নারিন]
এবারের টুর্নামেন্টে নামার আগে নস্ট্যালজিক হয়ে পড়ছেন রোহিত। ফিরে যাচ্ছেন চার বছর আগের বিশ্বকাপে। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের স্মৃতিতে ডুব দিচ্ছেন তিনি। রোহিত বলছেন, ”মানসিকতার দিক থেকে সেবার দারুণ জায়গায় ছিলাম আমি। বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করেছিলাম। মানসিকতার দিক থেকে বেশ ভাল জায়গায় ছিলাম। সেটাই আবার ফিরিয়ে আনতে চাই। ২০১৯ বিশ্বকাপের সময়ে ঠিক কী কী করেছিলাম, তা মনে করার চেষ্টা করছি। ব্যক্তিগত ভাবে চার বছর আগের স্মৃতি রোমন্থন করে নিজেকে তৈরি করতে চাই।”
[আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খালি হাতে ফিরলেও অলিম্পিকে যাচ্ছেন পারুল]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে