সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যান্টিনা জুটির রাজত্বের একটি মানচিত্র ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে৷ তাতে সিডনি, ব্রিসবেন, লন্ডনের সীমানা ছাড়িয়ে ইতালিতেও ছড়িয়ে পড়েছে সেই রাজত্ব৷ মরশুমের পাঁচ নম্বর খেতাব জিতে নিলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস৷ রোম ওপেনের চ্যাম্পিয়ন হল স্যান্টিনা জুটি৷
এলিনা ভেসনিনা-একতারিনা মাকারোভাকে তারা হারালেন ৬-১, ৬(৫)-৭, ১০-৩-এ৷ সিডনি, ব্রিসবেন, অস্ট্রেলিয়ান ওপেন ও সেন্ট পিটারসবার্গে জয়ের পর এবার রোম জয়৷ সব থেকে বড় কথা, এই প্রথম লাল ক্লে কোর্টে জয় পেলেন সানিয়ারা৷ তার থেকেও বড় কথা, পরের সপ্তাহ থেকে ফরাসী ওপেন শুরু৷ তার আগে এই জয় অবশ্যই সানিয়া-হিঙ্গিসদের বাড়তি আত্মিবশ্বাস জোগাবে৷ এই নিয়ে ১৪ তম খেতাব জিতল সানিয়া-হিঙ্গিস জুটি৷ তবে এদিন ভেসনিনা-মাকারোভা জুটির বিরুদ্ধে সহজে জয় পাননি তারা৷
সর্বশেষ খবর
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার