সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ছিল স্পষ্ট৷ সেই সঙ্গে আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে৷ আর এই দুইয়ের মেলবন্ধনেই লক্ষ্যপূরণ হল৷ ওপেন এরার টেনিস ইতিহাসে লেখা হল এক নয়া অধ্যায়৷ যেখানে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালকিনের নামের পাশে জ্বলজ্বল করছে সেরেনা উইলিয়ামসের নাম৷ শনিবার অস্ট্রেলিয়া ওপেনে দিদিকে হারিয়ে কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন বিশ্বের বর্তমান টেনিস কুইন৷
(ছয় বলে ৬ উইকেট! বল হাতে বাইশ গজের নয়া ‘যুবরাজ’ ক্যারি)
১৯৯৮ সালে মেলবোর্ন পার্কের কোর্টে দুই বোনের লড়াই দেখেছিল বিশ্ব৷ সেবার বোনকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছিলেন ১৭ বছরের ভেনাস৷ সেই ঘটনার প্রায় ২০ বছর পেরিয়ে গিয়েছে৷ আজ দুই তারকাই পরিণত৷ আর সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে তাঁদের প্রতিদ্বন্দ্বিতাও৷ বছর কুড়ি পর এদিন মহিলা সিঙ্গলসের ফাইনালে ফের একটা ইতিহাস রচিত হল৷ তবে এবার দিদিকে মাটি ধরিয়ে সেই ইতিহাসে সেরার মুকুট মাথায় তুললেন সেরেনা৷ আর এরই সঙ্গে কিংবদন্তি স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লামের রেকর্ডকে পিছনে ফেলে দিলেন মার্কিন তারকা৷ তাঁর সামনে এখন শুধুমাত্র সর্বকালের সেরা মহিলা টেনিস তারকা মার্গারেট কোর্ট৷ যিনি ওপেন ও পেশাদার এরা মিলিয়ে মোট ২৪টি মেজর খেতাব ঝুলিতে ভরেছিলেন৷
(অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সানিয়া)
ভেনাসকে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে এদিন রড লেভার এরিনার কোর্টে নেমেছিলেন সেরেনা৷ ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে বিশ্বের ১৩ নম্বর ভেনাসকে ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সেরেনা৷ সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হতেই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান তিনি৷ উচ্ছ্বসিত সেরেনা বলছেন, “বিশ্বাসই করতে পারছি না, আমি ফের এক নম্বরে৷ আগে ট্রফির নম্বর নিয়ে ভাবতাম না৷ শুধু নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য ছিল৷ এখন এটা নিয়ে কথা বলতেই পারি৷ ২৩, ২৪, ২৫… কোনও কিছুই যথেষ্ট নয়৷” নিজের কৃতিত্ব দিদির সঙ্গেই ভাগ করে নিলেন সেরেনা৷
Your #AusOpen 2017 champion @serenawilliams doing a lap of honour with the Daphne Akhurst Memorial Cup. pic.twitter.com/OOiMQfvcwI
— #AusOpen (@AustralianOpen) January 28, 2017
সর্বশেষ খবর
-
মোদির আমেরিকা সফরের পরেই ভারতে আসবেন ট্রাম্প! জানালেন মার্কিন রাষ্ট্রদূত গোর
-
হার্ট অ্যাটাকের পর ২৭ কেজি ওজন কমালেন অনুরাগ কাশ্যপ, কেন ক্র্যাশ ডায়েট নিয়ে সতর্ক করছেন চিকিৎসকেরা?
-
ব্যবসায়িক স্বার্থেই বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক! বিরক্ত স্কালোনি-টুখেলরা, বিতর্কে মুখ খুলল ফিফা
-
রণবীর না আলিয়া, বাড়ির ‘আলফা-অ্যানিম্যাল’ কে? অবিশ্বাস্য উত্তর কাপুরবধূর!
-
চরমে কুসংস্কার, মেসি-ভোজিনহা দ্বৈরথে শিরোনামে বিখ্যাত মূর্তি, দলকে জেতাতে এ কী করছেন ভক্তরা!