বরফের উপর মারকাটারি ব্যাটিং, আল্পসের কোলে বীরু শো

আইস ক্রিকেট চ্যালেঞ্জে দেখুন বীরুর মারকুটে ব্যাটিংয়ের ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৮, ১৬:৩৮

options
link
বরফের উপর মারকাটারি ব্যাটিং, আল্পসের কোলে বীরু শো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স চল্লিশ পেরিয়েছে। চোখে চশমা। তবে ক্লাসের যে মৃত্যু নেই তা আরও একবার বুঝিয়ে দিলেন বীরেন্দ্র শেহবাগ। আল্পসের কোলে বীরুর তুষার ঝড়। মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি। আইস ক্রিকেটের উত্তাপ এক ধাক্কায় বাড়িয়ে দিলেন শেহবাগ, সাইমন্ডসরা।

Advertisement

[বাল্যবিবাহের হাত থেকে রক্ষা, দেশের নাম উজ্জ্বল করল এই কিশোরী]

Advertisement

সুইজারল্যান্ডের ছবির মতো শহর সেন্ট মরিজ-এ আইস ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে পৌঁছে গিয়েছেন এককালের তাবড় ক্রিকেটাররা। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে শেহবাগ একাদশের মুখোমুখি হয় শাহিদ আফ্রিকা একাদশ। টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করেন শেহবাগরা। শুরু থেকেই বীরু ঝড়। বরফের উপরও অনবদ্য টাইমিং। মাত্র ২৫ বলে অর্ধশতরান। বীরু যখন থামলেন তখন তাঁর নামের পাশে ৬২ রান। বল খেলেছেন ৩১টি। শূন্য ডিগ্রির নিচে ঠান্ডার মধ্যেও বীরু একেবারে মাতিয়ে দিলেন। শোয়েব আখতারকে যেভাবে শেহবাগ বাউন্ডারিতে পাঠালেন তাতে অনেকের ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ইনিংসের কথা মনে করিয়ে দেয়। পুল, হুক, ড্রাইভে শেহবাগ বুঝিয়ে দিলেন বয়স বাড়ালেও ক্লাস থেকে যায়। ম্যাচের পর বীরু তাঁর ঝোড়ো ইনিংস নিয়ে মজাদার একটি টুইট করেন। শেহবাগ লেখেন, হাতিয়ার ছেড়েছেন। তবে চালাতে পারেন আগের মতো। শেষ বীরু জানিয়ে দেন বরফে খেলে দারুণ মজা পেয়েছেন। শেহবাগের এই টুইট ছুঁয়ে যায় একদা তাঁর সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মহারাজ টুইটারে লেখেন, কেয়া বাত বীরু। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও শেহবাগ যে এখনও এন্টারটেনার তা বুঝিয়ে দেয় এই ইনিংস।

Advertisement

StMoritz

শেহবাগের মারকুটে ব্যাটিংয়ে তাঁর দল ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে। অ্যান্ড্রু সাইমন্ডস করেন ৪০। তবে বীরুর ইনিংস অবশ্য দাম পায়নি। আফ্রিদির টিম মাত্র ১৫.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রাক্তন ইংরেজ ব্যাটসম্যান ওয়াইজ শাহ ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। জমে যাওয়া লেকে বরফের উপর ক্রিকেটে অবশ্য কোনও ক্রিকেটার আলাদা জুতো পরেননি। সাধারণ স্পোর্টস শ্যুতে তারা পুরনো দিনের ঝলক দেখান। মাইনাস পাঁচ ডিগ্রি তাপমাত্রায় লাল বলের ক্রিকেট। উচ্ছ্বসিত বীরু জানিয়ে গেলেন, এমন জায়গায় ব্যাট-বলের লড়াই হলে সেন্ট মরিৎজে ক্রিকেট পর্যটনের প্রসার হবে।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.